১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা সিটি মেয়র নির্বাচন

এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ এএম
এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

 

বাংলাপ্রেস ডেস্ক: ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দক্ষিণ সিটি করপোরেশনে নাসীরুদ্দীন পাটওয়ারী এবং উত্তর সিটি করপোরেশনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে দলটির প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি এ ঘোষণা দেন।


প্রার্থী ঘোষণার পাশাপাশি দুই মহানগরের বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলরদের নিয়ে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নাহিদ ইসলাম এবং তিনি নির্বাচন কেন্দ্রিক সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন।

দিকনির্দেশনায় সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী অন্বেষণ, ওয়ার্ডভিত্তিক নাগরিক সমস্যা চিহ্নিতকরণ, জুলাইয়ের শহীদ ও আহত পরিবারগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে পতিত ও পলাতক আওয়ামী লীগের যেকোনো ধরনের নাশকতামূলক তৎপরতার প্রতি কড়া নজরদারি রাখার নির্দেশ দেন এনসিপির আহ্বায়ক।

সমন্বয় সভায় এনসিপি ঢাকা দক্ষিণ মহানগরের আহ্বায়ক ইসহাক সরকার ও উত্তর মহানগরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবসহ দলের বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।

বিপি/কেজে

 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি