প্রতিবেদন অনুযায়ী, জুনিয়র এনটিআরের পারিশ্রমিক ৭০ কোটি রুপি, হৃতিকের পারিশ্রমিক ৫০ কোটি রুপি। তবে এনটিআরের চেয়ে পারিশ্রমিক কম পেলেও অন্যদিকে হৃতিক পুষিয়ে দেবেন। কারণ, তিনি চুক্তি করেছেন নির্মাতাদের সঙ্গে লাভও ভাগ করে নেবেন। সেখানে কিয়ারা আদভানি পেয়েছেন ১৫ কোটি রুপি। অনিল কাপুর পেয়েছেন ১০ কোটি রুপি। আরও জানা গেছে, ছবিটি পরিচালনার জন্য অয়ন ৩০ কোটি রুপি পেয়েছেন। একই সঙ্গে বাকি ২২০ কোটি রুপি বিনিয়োগ করা হয়েছে ছবিতে।আগামী ১৪ আগস্ট মুক্তি পাবে ‘ওয়ার টু’। সিনেমার পাশাপাশি হৃতিক ও জুনিয়র এনটিআরের নাচ দেখার জন্যও প্রস্তুত ভক্তরা। প্রথম কিস্তিতে হৃতিক ও টাইগার শ্রফের নাচ বেশ পছন্দ হয়েছিল। টাইগার শ্রফ, হৃতিক রোশন ও বাণী কাপুর ছিলেন ‘ওয়ার’ সিনেমায়। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটি সুপারহিট হয়েছিল
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি