৪ এপ্রিল ২০২৬

এরশাদের বি পজিটিভ রক্তের প্রয়োজন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
এরশাদের বি পজিটিভ রক্তের প্রয়োজন
রাজনীতি ডেস্ক: সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ লাইফ সাপোর্টে রয়েছেন। এর মধ্যে শুক্রবার (৫ জুলাই) ভোরে ৪টায় তার ডায়ালাইসিস করা হয়েছে। তার প্রচুর পরিমাণে রক্ত প্রয়োজন। বিষয়টি জানিয়েছেন এরশাদের ব্যক্তিগত সচিব মেজর অব. খালেদ আখতার। তিনি বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যানের বি পজেটিভ গ্রুপের রক্তের প্রয়োজন। তিনি জাতীয় পার্টির নেতাকর্মীদের দ্রুত সিএমএইচে রক্ত দেওয়ার জন্য যোগাযোগের আহ্বান জানান। এরআগে, বৃহস্পতিবার (৪ জুলাই) ৪টা ১০ মিনিটে হুসেইন মুহম্মদ এরশাদকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। ওইদিন দুপুরে এরশাদকে দেখতে ক্যান্টনমেন্টের হাসপাতালে গিয়েছিলেন রওশন এরশাদ, জিএম কাদেরসহ জাপার কেন্দ্রীয় কয়েকজন নেতা। এদিকে এরশাদের জন্য দোয়া করতে জাতীয় পার্টির সব স্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের। জাপা চেয়ারম্যানের প্রেস উইং জানায়, শুক্রবার (৫ জুলাই) দেশের সব মসজিদ, মন্দিরসহ সব ধর্মীয় উপাসনালয়ে সব ধর্ম মতের মানুষের দোয়া কামনার জন্য উদ্যোগ নিতে জাতীয় পার্টির সব পর্যায়ের নেতা কর্মীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। বিপি।সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি