এরশাদকে সিঙ্গাপুর নেয়া হতে পারে : রাঙ্গাঁ

রাজনীতি ডেস্ক: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেয়ার সিদ্ধান্ত নিয়েছে পরিবার ও তার দল।
আজ বুধবার বিকেলে বনানীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গাঁ।
তিনি বলেন, এরশাদের শারীরিক পরীক্ষা করবে বিশেষজ্ঞ একটি টিম। যদি তারা বিদেশে নেয়ার মত দেয় তাহলে এয়ার অ্যাম্বুল্যান্সে কল করে সিঙ্গাপুরে পাঠানো হবে। এর আগে দুপুরে বনানীতে সংবাদ সম্মেলন করে এরশাদের ছোট ভাই ও পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের বলেন, এরশাদের শারীরিক অবস্থা উন্নতির দিকে। রক্তে হিমোগ্লোবিনের সমস্যার পাশাপাশি ফুসফুস ও কিডনি জটিলতায় ভুগছেন জাতীয় পার্টির চেয়ারম্যান। সংবাদ সম্মেলনে মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁও তার সঙ্গে ছিলেন।
জি এম কাদের জানান, হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা উন্নতির দিকে রয়েছে। নিঃশ্বাস-প্রশ্বাস স্বাভাবিক হয়ে আসছে। তার কিডনি জটিলতার কারণে প্রস্রাব হচ্ছিল না। তবে সেটার উন্নতি হয়েছে। গত চার দিনে ৪০০ মিলি মিটার প্রস্রাব হয়েছে।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
জামায়াত নিষিদ্ধ হলে শূন্যস্থান পূরণ করবে কে: প্রশ্ন এ টি এম আজহারের
ওসমান হাদি হত্যার বিচার নিয়ে সরকার নয়ছয় করছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
উন্নয়ন প্রকল্প তদারকিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে থাকবে ড্যাশবোর্ড: অর্থমন্ত্রী
সঙ্গীত একাডেমি