৪ এপ্রিল ২০২৬

ফাইজারের আরো ২৩ লাখ টিকা আসছে রাতে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ফাইজারের আরো ২৩ লাখ টিকা আসছে রাতে
বাংলাপ্রেস ডেস্ক: যুক্তরাষ্ট্র থেকে করোনাভাইরাস প্রতিরোধী আরো ২৩ লাখ ডোজ ফাইজারের টিকা আজ দেশে আসছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে টিকার এ চালান ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। এদিন বিকেলে স্বাস্থ্য অধিদফতরের করোনা টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব শামসুল হক এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বিশ্বজুড়ে ন্যায্যতার ভিত্তিতে করোনার টিকা প্রাপ্তি নিশ্চিতের লক্ষ্যে গড়ে তোলা প্ল্যাটফর্ম কোভ্যাক্সের আওতায় বাংলাদেশে ফাইজারের আরো ২৩ লাখ টিকা আসছে। শুক্রবার রাত সাড়ে ৯টায় একটি বিশেষ বিমানে এ টিকা আসার কথা রয়েছে। এই টিকা গ্রহণ করতে স্বাস্থ্য অধিদফতরের কিছু কর্মকর্তা বিমানবন্দ‌রে যাবেন। সচিব জানান, বিমানবন্দর থেকে এ টিকা মহাখালীর কেন্দ্রীয় আইপিআইয়ের ওয়্যার হাউসে রাখা হবে। এ টিকা শিক্ষার্থীদের দেওয়া হবে। এদিকে কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে ৬০ বছরের বেশি ও করোনায় সম্মুখ সারির যোদ্ধাদের তৃতীয় ডোজে (বুস্টার ডোজ) ফাইজারের পরিবর্তে এখন থেকে মডার্নার টিকা দেওয়া হবে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, করোনাভাইরাসের টিকাদান কার্যক্রমে দেশের সব পর্যায়ে ভ্যাকসিন প্রাপ্তি সাপেক্ষে তৃতীয় ডোজ/বুস্টার ডোজ হিসেবে ফাইজারের পরিবর্তে মডার্না কোভিড-১৯ ভ্যাকসিন প্রদানের জন্য নির্দেশনা প্রদান করা হল। প্রসঙ্গত, গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। ওই দিন ২১ জনকে করোনার টিকা দেওয়া হয়। এর পরদিন রাজধানীর ৫টি হাসপাতালে ৫৪৬ জনকে টিকা দেওয়া হয়। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি