ফেরি উদ্ধার অভিযানে ঘাটে রুস্তম
বাংলাপ্রেস ডেস্ক: মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়ার পাঁচ নম্বর ঘাটে কাত হওয়া ফেরি উদ্ধারে ঘাটে পৌঁছেছে উদ্ধারকারী জাহাজ রুস্তম। শনিবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় উদ্ধার অভিযানে যুক্ত হয়েছে শিমুলিয়া থেকে আসা অপর উদ্ধারকারী জাহাজ ।
বিআইডব্লিটিএর নৌ-সংরক্ষণ ও পরিচালন বিভাগের পরিচালক মো. শাজাহান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে চতুর্থ দিনের মতো উদ্ধার অভিযান শুরু করেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। শনিবার সকাল ৮টা থেকে ফেরির ভেতরে আটকে থাকা ট্রাক উদ্ধারে কাজ শুরু করেছে উদ্ধারকারী জাহাজ হামজা।
উদ্ধার অভিযানের প্রধান, বিআউডব্লিউটিএ'র পরিচালক (উদ্ধার) ফজলুর রহমান বলেন, আজকের মধ্যেই পানিতে নিমজ্জিত গাড়ীগুলিকে উদ্ধার করা সম্ভব হবে। এরপর, ফেরি উদ্ধারের কাজ শুরু করা হবে। সেজন্য বেসরকারী উদ্ধারকারী জাহাজ আনা হবে।
এর আগে ২৭ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে ১৪টি যানবাহনসহ পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে ডুবে যায় আমানত শাহ। এরপরই শুরু হয় উদ্ধার অভিযান। সাড়ে ১০ ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে দুর্ঘটনাকবলিত ফেরি থেকে চারটি পণ্যবাহী ট্রাক উদ্ধার করতে সক্ষম হয় হামজা। পরে রাত সাড়ে ৮টার দিকে প্রথম দিনের মতো উদ্ধার অভিযান স্থগিত ঘোষণা করে কর্তৃপক্ষ।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি