২১ জুন ২০২৬

ফজিলাতুন্নেছা হলের ভিপি হলেন স্বতন্ত্রপ্রার্থী রিকি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ফজিলাতুন্নেছা হলের ভিপি হলেন স্বতন্ত্রপ্রার্থী  রিকি

শিক্ষা ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল সংসদ নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) হলেন স্বতন্ত্রপ্রার্থী রিকি হায়দার আশা।

সোমবার (১১ মার্চ) সন্ধ্যায় হল প্রাঙ্গণে ফল ঘোষণা করা হয়। এ হলে ভোটের আগে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ছাত্রলীগের ৯ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন।

ছাত্রলীগের পূর্ণ প্যানেল ছাড়া তিনজন প্রার্থী স্বতন্ত্রভাবে নির্বাচন করেন। তারা তিনজনই নির্বাচিত হয়েছেন। অন্য দ ‘জন হলেন সাহিত্য সম্পাদক পদে খাদিজা শারমিন, সংস্কৃতি সম্পাদক পদে তাসনীম হালিম মীম।

সাধারণ সম্পাদক পদে ছাত্রলীগের সারা বিনতে জামাল নির্বাচিত হয়েছেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি