৩ এপ্রিল ২০২৬

ফখরুলের বগুড়া-৬ আসনে ভোট ২৪ জুন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ফখরুলের বগুড়া-৬ আসনে ভোট ২৪ জুন

বাংলাপ্রেস ডেস্ক: আগামী ২৪ জুন জাতীয় সংসদের বগুড়া-৬ আসনে পূণ:ভোট হবে করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই আসন থেকে নির্বাচিত হয়েও শপথ না নেয়ার কারণে আসনটি শূণ্য ঘোষণা করা হয়। একাদশ জাতীয় নির্বাচনে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার আসন থেকে তিনি নির্বাচন করেছিলেন।

আগারগাওস্থ নির্বাচন কমিশনে সংবাদ সম্মেলনে পূণ:তফসিল ঘোষণা করে এ তথ্য জানিয়েছেন কমিশন সচিব হেলালউদ্দিন আহমেদ। তিনি জানান,নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ সময় ২৩ মে। মনোনয়ন বাছাই ২৭ মে। মনোনয়ন প্রত্যাহার ৩ জুন ও প্রতীক বরাদ্দ ৪ জুন। ২৪ জুন দিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট হবে। ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ হবে।

বিধি অনুযায়ী নির্ধারিত ৯০ দিনের মধ্যে শপথ না নেয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসন শূন্য ঘোষণা করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদের ৪১ নম্বর আসন বগুড়া-৬ থেকে বিজয়ী হয়েছিলেন মির্জা ফখরুল। গত ৩০ এপ্রিল রাতে মির্জা ফখরুলের আসন শূন্য হওয়ার ঘোষণা দিয়ে স্পিকার বলেন,সংবিধানের ৬৭ অনুচ্ছেদের (১) (ক) বিধি অনুযায়ী সংসদের প্রথম বৈঠকের তারিখ থেকে ৯০ দিনের মধ্যে সংবিধানের তৃতীয় তফসিলে নির্ধারিত বিধান অনুযায়ী যদি কোনো সদস্য শপথ গ্রহণ করতে অসমর্থ হন,সেক্ষেত্রে তার আসনটি শূন্য হয়।এই সময়ের মধ্যে শপথ গ্রহণের অসমর্থ হওয়ায় সংসদের কার্যপ্রণালী বিধির ১৭৮ (৩) বিধি অনুযায়ী শূন্য হওয়া সম্পর্কে সংসদকে অবহিত করার বিধান রয়েছে। স্পিকার বলেন, এ অবস্থায় শপথ গ্রহণে অসমর্থ হওয়ায় নির্বাচনী এলাকা ৪১, বগুড়া-৬ থেকে নির্বাচিত সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসনটি শূন্য ঘোষণা করা হলো। বিষয়টি জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ১৭৮(৩) উপবিধি অনুযায়ী এই সংসদে অবহিত করা হলো। এখন নির্বাচন কমিশন পরবর্তী পদক্ষেপ নেবেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি