৩ এপ্রিল ২০২৬

ফখরুলের পদত্যাগ করা উচিত : ওবায়দুল কাদের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ফখরুলের পদত্যাগ করা উচিত : ওবায়দুল কাদের

বাংলাপ্রেস, ঢাকা : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পদত্যাগ করা উচিত। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দক্ষিণ যুবলীগ আয়োজিত বর্ধিত সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, যে মহাসচিব ১০ বছরে ১০ মিনিটও আন্দোলন করতে পারেনি। নির্বাচনে ১০টিও আসন পায়নি। আন্দোলন ব্যর্থ, নির্বাচনেও ব্যর্থ হয়েছে, লজ্জা থাকলে তার ( ফখরুল) এখনই পদত্যাগ করা উচিত।

তিনি বলেন, জনগণ এ অভূতপূর্ব বিজয় যারা প্রত্যাখ্যান করছে তাদের জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত। নির্বাচন স্বচ্ছ ও সুন্দর হয়েছে। নির্বাচনের দিন বিএনপি-ঐক্যফ্রন্টের কোনো এজেন্ট কী নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রতিবাদ করেছে? তিনি বলেন, নির্বাচনের দিন টিআইবির কোনো এজেন্ট কী নির্বাচনে স্বচ্ছতা নিয়ে কথা বলেছে? নির্বাচন নিয়ে এতদিন পর কেন অলীক, অবিশ্বাস রূপকথার গল্প সাজাচ্ছেন, আমরা জানি। এর জবাব দেশের জনগণই দেবে। দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাঈল চৌধুরী সম্রাটের সভাপতিত্বে বর্ধিত সভায় আরও উপস্থিত ছিলেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক, সাধারণ সম্পাদক হারুনুর রশীদ প্রমুখ।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি