৩ এপ্রিল ২০২৬

ফখরুলের শূন্য আসনে নির্বাচন করবে বিএনপি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ফখরুলের শূন্য আসনে নির্বাচন করবে বিএনপি

বাংলাপ্রেস রাজনীতি ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ না নেওয়ায় শূন্য হওয়া বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি।

বিএনপি নেতৃত্বাধীন জোটের বৈঠক শেষে গতকাল (১৩ মে) রাতে দলের মহাসচিব জানান, জাতীয় সংসদে আনুপাতিক হারে পাওয়া একটি সংরক্ষিত নারী আসনেও মনোনয়ন দেবেন তারা।

জোট শরীক ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ বলেন, বিএনপি মহাসচিব ভুল বোঝাবুঝি এড়াতে উপনির্বাচনে ও সংরক্ষিত প্রার্থী দেওয়ার ব্যাপারে দলীয় সিদ্ধান্তের বিষয়টি বৈঠকে জোটের নেতাদের অবগত করেছেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ের বিএনপি নেতৃত্বাধীন জোটের এ বৈঠক অনুষ্ঠিত হয়।

তবে বগুড়া-৬ আসনের উপনির্বাচন ও সংরক্ষিত নারী আসনে কাকে মনোনয়ন দেওয়া হবে সে ব্যাপারটি জানা যায়নি।

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছয়টি আসন পায় বিএনপি। ৩০০ আসনের জাতীয় সংসদে ৯৬ শতাংশ আসন পায় ক্ষমতাসীন আওয়ামী লীগ।

ওই নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বয়কট করে শপথ না নেওয়ার কথা জানিয়ে শেষ মুহূর্তে বিএনপির মহাসচিব ফখরুল ছাড়া অন্য সবাই শপথ নিয়েছেন। এরপর ফখরুলের আসনটিকে শূন্য ঘোষণা করা হয়।

বগুড়া-৬ বা ফখরুলের আসনে উপনির্বাচন আগামী ২৪ জুন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি