৩ এপ্রিল ২০২৬

ফখরুলসহ বাকীরাও শপথ নেবেন: হানিফ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ফখরুলসহ বাকীরাও শপথ নেবেন: হানিফ

বাংলাপ্রেস রাজনীতি ডেস্ক: বিএনপি নেতাদের গণতন্ত্রে বিশ্বাস নেই বলেই তারা নির্বাচিতদের সংসদে যাওয়ার বিরোধিতা করছে। আশা করছি, মির্জা ফখরুলসহ বিএনপির নির্বাচিত বাকী এমপিরাও অচিরেই শপথ নিবেন। বললেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

রোববার সকালে রাজধানীর বনানী কবরস্থানে শেখ জামালের ৬৬তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

হানিফ বলেন, জনগণ ভোট দিয়ে তাদেরকে সংসদের বৈধতা দিয়েছে। আসলে যারা গণতন্ত্রে বিশ্বাসী নয় তারাই সংসদে যাওয়ার বিরুদ্ধে কথা বলে। সংসদে যেতে বাধা দিচ্ছে।

হানিফ বলেন, বর্তমান সরকার কঠোর অবস্থানে বলেই জঙ্গিবাদ নিয়ন্ত্রণে। জঙ্গিবাদ সম্পূর্ণ নির্মূল না হলেও দেশবাসীকে নিয়ে আমরা জঙ্গিবাদ মূলোৎপাটন করব।

এর আগে মাহবুব উল আলমের নেতৃত্বে আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ জামালের কবরস্থানে শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দি।

আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন শেষে স্বেচ্ছাসেবক লীগের মোল্লা মো. আবু কাউসার, পঙ্কজ দেবনাথ, ছাত্রলীগের গোলাম রাব্বানী, যুবলীগসহ আওয়ামী লীগের সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি