৪ এপ্রিল ২০২৬

ফ্লাইট বন্ধের মেয়াদ আবারও বাড়লো ৭ মে পর্যন্ত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ফ্লাইট বন্ধের মেয়াদ আবারও বাড়লো ৭ মে পর্যন্ত

বাংলাপ্রেস ডেস্ক : করোনা ভাইরাসের প্রকোপের কারণে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে ফ্লাইট বন্ধের মেয়াদ আগামী ৭ মে পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। সোমবার বেবিচকের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে তৃতীয় দফায় বাংলাদেশে ফ্লাইট চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা বাড়ালো সংস্থাটি। এর আগে গত ১১ এপ্রিল ১৬ দেশের সঙ্গে ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা ৩০ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছিল বেবিচক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক ফ্লাইটে যাত্রী পরিবহনের (সিডিউল পেসেঞ্জার ফ্লাইট) ক্ষেত্রে ফ্লাইট চলাচল নিষেধাজ্ঞা আগামী ৭ মে পর্যন্ত বাড়ালো হলো। এ নিষেধাজ্ঞা আগের ন্যায় মোট ১৬টি দেশে অর্থাৎ বাহরাইন, ভুটান, হংকং, ভারত, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, ওমান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, থাইল্যান্ড, তুরস্ক, ইউএই, ইউকের সঙ্গে বিদ্যমান ফ্লাইট চলাচল রুটের ক্ষেত্রে কার্যকর হবে।

একইসঙ্গে অভ্যন্তরীণ যাত্রী পরিবহনের ক্ষেত্রে ফ্লাইট চলাচল নিষেধাজ্ঞা আগামী ৭ মে পর্যন্ত বাড়ানো হলো। তবে কার্গো, ত্রাণ-সাহায্য, এয়ার অ্যাম্বুলেন্স, জরুরি অবতরণ ও স্পেশাল ফ্লাইট পরিচালনার কার্যক্রম চালু থাকবে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি