ফরিদপুরে ২৭০০ আনসার ও ভিডিপি সদস্যের মাঝে খাদ্য সহায়তা
বিপ্লব আহমেদ, ফরিদপুর থেকে: ফরিদপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ২ হাজার ৭শ’ দুস্থ সদস্যের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে শহরের কমলাপুর চাঁদমারিতে তাদের হাতে এসব ত্রাণ তুলে দেয়া হয়।
এ সময় জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মো. সেলিমুজ্জামান, সহকারী জেলা কমান্ড্যান্ট আমিনুল ইসলাম, সদর উপজেলা কর্মকর্তা সাইদুর রহমান, উপজেলা প্রশিক্ষক রাজিবুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন। আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মো. সেলিমুজ্জামান জানান, ফরিদপুরের ৯টি উপজেলার প্রত্যেকটি উপজেলাতে ৩ শ’ করে ২ হাজার ৭শ’ সদস্যকে এ মানবিক সহায়তা দেয়া হচ্ছে। প্রত্যেককে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, তেল, আলু ও ১ কেজি পিঁয়াজসহ একটি সাবান ও মাস্ক দেয়া হয়েছে। তিনি জানান, আনসার ও ভিডিপির যেসব অনিয়মিত সদস্য রয়েছেন তারা তুলনামুলক দুস্থ। তাদেরকে মানবিক সহায়তা হিসেবে এই খাদ্য সহায়তা দেয়া হচ্ছে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি