ফরিদপুরে ডেঙ্গু বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

ফরিদপুর থেকে সংবাদদাতা : ডেঙ্গু, গুজব, মাদকবিরোধী যে কোনো কর্মকা-ে সমাজের সকল পর্যায়ের মানুষের অংশ গ্রহন মূলক হলে দ্রুত এর সুফল পাওয়া যায়। এ আন্দোলন কোনো ব্যক্তি বা গোষ্ঠির নয়, এ সমস্যা আমাদের সকলের, এ কারণে সকলকে একযোগে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
সোমবার সকালে ফরিদপুর জেলা স্কুল মাঠে আয়োজিত ডেঙ্গু, গুজব, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সচেতনতা সমাবেশে এ কথা বলেন জেলা প্রশাসক অতুল সরকার। এই সমাবেশে জেলা শহরের বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থীরা ছাড়াও বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে প্রধানগণ অংশ নেয়।
ফরিদপুর জেলা প্রশাসন ও পৌরসভার আয়োজনে সমাবেশে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো. আলিমুজ্জামান, পৌরমেয়র শেখ মাহতাব আলী মেথু, ফরিদপুর সরকারী রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ মোশারফ আলী, সদর উপজেলা জেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা পমুখ। সমাবেশ শেষে শহরের ডেঙ্গু বিরোধী সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালীটি শহরের গুরুতপূর্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি