ফরিদপুরে হজ প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ফরিদপুর থেকে সংবাদদাতা: ফরিদপুরে হজে গমনেচ্ছুদের অংশগ্রহণে প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯ টা থেকে বেলা ১২টা পর্যন্ত ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ঈশান মিলনায়তনে আরএসএম ট্রাভেল এন্ড ট্যুর আয়োজিত এ প্রশিক্ষণ ও দোয়া মাহফিলে হজগামী ১৩৭ জন নারী ও পুরুষ অংশ নেন।
এতে হজের বিভিন্ন দিকনির্দেশনামুলক বক্তব্য দেন ফরিদপুরের ফাতেমাতুজ জাহরা (রা:) মাদরাসার মুহতামিম মুফতি মাওলানা মো: মাহমুদুর রহমান, রসুলপুর মাদরাসার মুহতামিম মাওলানা মুফতি ইফতেখার, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা মোঃ ইউনুস আলী মোল্যা প্রমুখ। স্বাগত বক্তব্য দেন আরএসএম ট্রাভেল এন্ড ট্যুরের স্বত্ত্বাধিকারী মোঃ মনিরুল ইসলাম মোল্যা। শেষে হজ গমণেচ্ছুদের জন্য বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন ফরিদপুর রেল ষ্টেশন জামে মসজিদের খতিব মাওলানা মোঃ আবুল কালাম।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
Jalalabad Summer Bash
সঙ্গীত একাডেমি