৪ এপ্রিল ২০২৬

ফরিদপুরে সড়কে প্রাণ গেল চিকিৎসক ও চালকের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ফরিদপুরে সড়কে প্রাণ গেল চিকিৎসক ও চালকের
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মল্লিকপুরে সোমবার (৬ ডিসেম্বর) সকাল ৮ টার দিকে ঢাকাগামী দিগন্ত পরিবহন ও বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। নিহতদের একজন জেলার বোয়ালমারী উপজেলায় অবস্থিত ডাঃ দিলীপ রায় হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রভাষক ডা. সুব্রত কুমার দাস (৩৫)। তিনি বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের হরিহরনগর গ্রামের সুবাস চন্দ্র দাসের ছেলে। অপরজন দুর্ঘটনার শিকার মাইক্রোবাসের চালক মনির হোসেন মন্জু (৪০)। মনির হোসেন বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের কলিমাঝি গ্রামের আ. সালাম মোল্যার ছেলে। নিহতদেরর পরিবার সূত্রে জানা গেছে, মাইক্রোবাসের হতাহতরা মাইক্রোবাসে করে ফরিদপুর থেকে বোয়ালমারী যাচ্ছিল। পথিমধ্যে ফরিদপুর-খুলনা মহাসড়কের মল্লিকপুর নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী দিগন্ত পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। মাইক্রোবাসের অপর দুই যাত্রী ডাঃ দিলীপ রায় হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডাঃ প্রণয় কান্তি লস্কর ও আলফাডাঙ্গা কাজী সিরাজুল ইসলাম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের উপাধ্যক্ষ ডাঃ সমীর কুমার বালা দুর্ঘটনায় আহত হয়েছেন। তবে তারা আশঙ্কামুক্ত। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি