২৩ জুন ২০২৬

ফুলবাড়ীতে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ফুলবাড়ীতে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ!

এজি লাভলু, কুড়িগ্রাম থেকে: কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের পর কামড়ে ক্ষতবিক্ষত করেছে ধর্ষক। গত বৃহস্পতিবার বিকালে ওই ছাত্রীর খালার বাড়ীতে এই ঘটনা ঘটে। ওই এলাকার প্রভাবশালী মহল ৪৮ ঘন্টা বিষয়টি মিমাংসার চেষ্টা করেও শেষ পর্যন্ত ব্যর্থ হওয়ার পর ঘটনাটি পুরো এলাকায় ছড়িয়ে পড়ে।

ঐ এলাকায় খোজ নিয়ে জানা যায়, ফুলবাড়ী উপজেলার উত্তর অনন্তপুর মোল্লাটারী গ্রামের খবিজলের ছেলে নাজমুল ইসলাম প্রায় ওই মাদ্রাসাছাত্রীকে উত্যক্ত করে আসতো। এলাকাবাসী ও শিক্ষার্থীর পরিবার একাধিকবার নাজমুল ইসলামের পরিবারের কাছে অভিযোগ দিলেও কোন কাজ হয়নি। উল্টো মাদ্রাসা শিক্ষার্থীর পরিবারের উপর ক্ষিপ্ত হয় নাজমুল ইসলাম ও তার পরিবার। গত বৃহস্পতিবার বাড়িতে খালা না থাকার সুযোগে উত্যক্তকারী নাজমুল শিক্ষার্থীর খালার বাড়িতে প্রবেশ করে।

এ সময় একাই ওই শিক্ষার্থী ঘরে টিভি দেখছিল। এ সুযোগে মাদ্রাসা শিক্ষার্থীকে জোড়পূর্বক ধর্ষণ করে কামড়ে ক্ষতবিক্ষত করে। ধর্ষণের ফলে উক্ত শিক্ষার্থী জ্ঞান হারালে অভিযুক্ত নাজমুল ইসলাম পালিয়ে যায়। পরিবারের লোকজন উক্ত মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা চালানোর ব্যবস্থা করার চেষ্টা করলে বাঁধা দেন ধর্ষক নাজমুল, তার বাবা খবিজল মিয়া, চাচা সাইফুল ইসলাম, জাহিদুল ও শহিদুল। এমন কি তার চিকিৎসা ও থানায় যাতে মামলা করতে না পারে সেজন্য প্রাণনাশে হুমকি প্রদান করেন। এদিকে রাতভর নির্যাতন শিকার সহ্য করে বাড়িতে অবরুদ্ধ করে রাখে ধর্ষককের পরিবার। গতকাল ৭ ফেব্রুয়ারি রাতে ওই শিক্ষার্থীর শারীরিক অবস্থা বেগতিক দেখে গ্রামের লোকজন জড়ো হয়ে ৪৮ ঘন্টা পর স্থানীয় একটি বাড়ীতে নিয়ে আসে। এলাকাবাসী ও পুলিশের সহযোগীতায় ফুলবাড়ী হাসপাতালে উক্ত শিক্ষার্থীকে ভর্তি করা হলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গভীর রাতে তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে প্রেরণ করা হয়। ছাত্রীটির বোন বলেন, এটি একটি পৈচাশিক ঘটনা। আমরা ধর্ষকের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানাচ্ছি।

এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ওসি রাজীব কুমার রায় বলেন, শনিবার দুপুরে ওই শিক্ষার্থীর খালা ফুলবাড়ী থানায় বাদী হয়ে ধর্ষক নাজমুলসহ আর এক জনের নামে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছে। আসামীদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। যেহেতু ভিকটিম উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি আছেন। সেখানে ভিকটিমের মেডিকেল চেকআপ করানো হবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি