৩ এপ্রিল ২০২৬

গাজীপুরে হাসপাতালের বিল দিতে সন্তান বিক্রি!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
গাজীপুরে হাসপাতালের বিল দিতে সন্তান বিক্রি!

বাংলাপ্রেস ডেস্ক:হাসপাতালের বিল পরিশোধের অক্ষমতার কারণে নিজের সদ্যজাত সন্তানকে বিক্রি করেছেন এক দম্পতি। পরে অব্যশ্য টাকা পরিশোধ করে বাবা-মার কোলে সন্তান ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ পুলিশ।

গাজীপুরের কোনাবাড়ি এলাকায় হাসপাতালের বিল পরিশোধ করতে না পেরে সন্তান বিক্রি করেছে এক দম্পতি। ঘটনা জানতে পেরে বিল পরিশোধের মাধ্যমে নবজাতককে মায়ের কোলে তুলে দিয়ে মানবিকতার নজির স্থাপন করেলেন জিএমপি কমিশনার আনোয়ার হোসেন। কেয়া খাতুন ২১শে এপ্রিল প্রসব বেদনা নিয়ে ভর্তি হন গাজীপুরের কোনাবাড়ির সেন্ট্রাল মেডিক্যাল হাসপাতালে। ওই দিনই সিজারের পর কোল আলো করে একটি ফুটফুটে ছেলে সন্তানের জন্ম হয় তার।

হাসপাতালে ১৬ হাজার টাকার বিল দিতে না পারায় ১১দিন পর তাদের বিল আসে ৪২ হাজার টাকা। তাই বাধ্য হয়ে ২৫ হাজার টাকার বিনিময়ে বাচ্চা বিক্রি করে হাসপাতাল ছাড়েন শরীফ-কেয়া দম্পতি। বিষটি নজরে আসার পর গাজীপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার আনোয়ার হোসেন ২৫ হাজার টাকা দিয়ে শিশুটিকে ফিরিয়ে এনে বাবা-মার কোলে তুলে দেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষের এমন আচরণে ক্ষুব্ধ এলাকাবাসী।

হাসপাতালের উপরে আনা অভিযোগ অস্বীকার করে কর্তৃপক্ষ। এদিকে তদন্তের সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনের মাধ্যমে ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন জিএমপি কমিশনার আনোয়ার হোসেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি