২৪ অক্টোবর ২০২৬

গাজীপুরে কারখানার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ এএম
গাজীপুরে কারখানার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে


বাংলাপ্রেস ডেস্ক: গাজীপুর মহানগরীর কাশিমপুরে সুপ্রিম গার্মেন্টসের কার্টন ও সুতার গুদামে লাগা আগুন তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আজ শনিবার দুপুর ১টা ৩০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়। পরে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে কারখানার গুদামে হঠাৎ আগুন জ্বলে ওঠে। সেখানে কার্টন, সুতা ও অন্যান্য কাঁচামাল মজুদ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা ও ঘন কালো ধোঁয়ায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রথমে কাশিমপুর ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় পরে আশপাশের ফায়ার স্টেশন থেকে আরও ইউনিট যোগ দেয়। মোট ৯টি ইউনিটের চেষ্টায় প্রায় সাড়ে তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সাইফুল আলম চৌধুরী জানান, আগুন যাতে গুদাম থেকে কারখানার মূল প্ল্যান্ট বা আশপাশের অন্য ভবনে ছড়িয়ে পড়তে না পারে, সে বিষয়ে সতর্কতার সঙ্গে কাজ করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন পুরোপুরি নির্বাপণের পর তদন্ত করে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের আনুষ্ঠানিক খবর পাওয়া যায়নি বলেও জানান গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক।

 

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি