৩ এপ্রিল ২০২৬

গাংনীতে মাদকদ্রব্যসহ তিন ব্যবসায়ী আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
গাংনীতে মাদকদ্রব্যসহ তিন ব্যবসায়ী আটক

মেহেরপুর থেকে সংবাদদাতা: মেহেরপুরের গাংনীতে ৬শ’৩৯ বোতল ফেন্সিডিল ও ৪ কেজি গাঁজা সহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার সময় মেহেরপুর পুলিশ সুপার এস এম মুরাদ আলীর নির্দেশে গাংনী থানার ওসি মো: ওবাইদুর রহমানের নেতৃত্বে উপজেলার হাড়াভাঙ্গা সেন্টার বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।

গাংনী থানার ওসি মো: ওবাইদুর রহমান জানান,কাজিপুর থেকে একটি মিনিট্রাক যোগে কুষ্টিয়ায় ফেন্সিডিল ও গাঁজা পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে হাড়াভাঙ্গা সেন্টার বাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় ট্রাক থামিয়ে কাজিপুর বুড়িপুতা এলাকার মিয়াজির ছেলে দুখু মিয়া (২০),ছাতিয়ান গ্রামের হামিদুল ইসলামের ছেলে রানা ইসলাম (২০) ও এই গ্রামের সাহেদ আলীর ছেলে সাব্বির (১৯ কে আটক করা হয়। পরে ট্রাকের মধ্যে থেকে ৬শ’৩৯ বোতল ফেন্সিডিল ও ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে মাদ্রক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া আটকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে। ফেন্সিডিল ও গাঁজা বহনকারী ট্রাকটি জব্দ করে গাংনী থানায় নেয়া হয়েছে। এ ঘটনার সাথে জড়িত অন্য সদস্যদের আটক করতে অভিযান চলছে।

বিপি/কেজে/সিএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি