৪ এপ্রিল ২০২৬

ঘুষ দিয়ে কিছু করবে না গণস্বাস্থ্য : জাফরুল্লাহ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ঘুষ দিয়ে কিছু করবে না গণস্বাস্থ্য : জাফরুল্লাহ

বাংলাপ্রেস ডেস্ক: করোনা শনাক্তকরণ কিট নিয়ে কূটচালের অভিযোগ করেছে গণস্বাস্থ্য কেন্দ্র। বিকেলে ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে, এ অভিযোগ করা হয়। বলা হয়, ঘুষ দিয়ে কিছু করবে না গণস্বাস্থ্য। সরকারকে প্রশ্নবিদ্ধ করতে একটি মহল, গণস্বাস্থ্যের কিট নিয়ে টালবাহানা করছে বলেও মন্তব্য করেন, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। তবে বিধি মেনেই কিটের অনুমোদন দেয়ার কথা বলছে ওষুধ প্রশাসন।

করোনাভাইরাসের শনাক্তে দেশে উৎপাদিত কিট নিয়ে নানা নাটকীয়তায় বার বার পিছিয়ে যাচ্ছে বাজারজাতের প্রক্রিয়া। শনিবার কিট হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিতি না হওয়ায়, রোববার ওষুধ প্রশাসনে যায় গণস্বাস্থ্যকেন্দ্রের প্রতিনিধি দল।

সেখানে বৈঠক শেষে কিট উদ্ভাবন গবেষণা দলের সমন্বয়কারী ডা. মুহিব উল্লাহ খন্দকার জানান, ঔষধ প্রসাশন অধিদপ্তরের গাইডলাইন অনুযায়ী কন্ট্রোল রিসার্চ অর্গানাইজেশন সিআরও'এ গুনগত মান যাচাইয়ের পরই মিলবে অনুমতি, এর আগে নয়।

এরপরই ঔষধ প্রশাসনের মহা পরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান কথা বলেন গণমাধ্যমে। জানান, সিআরও'এর যাচাইবাছাই শেষে রিপোর্ট অনুযায়ি বিধি মেনেই কিটের বিষয়ে সিদ্ধান্ত নেবেন তারা। এরপর বিকেলে ধানমন্ডি গণস্বাস্থ্য কেন্দ্রে আনুষ্ঠানিক ব্রিফ করেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। বলেন, জাতির এই দুর্যোগে ওষুধ প্রশাসন ব্যবসায়ী কারণে টালবাহনা করছে।

অভিযোগ করেন, ঘুষ গ্রহণের মাধ্যমে সরকারকে প্রশ্নবিদ্ধ করতে চায় মধ্যস্বত্তভোগী একটি পক্ষ। জানান, ঘুষ দিয়ে কিট বাজারজাত করবে না তারা। গণস্বাস্থ্যকেন্দ্র বলছে, এই মুহূর্তে নিরেপক্ষ প্রতিষ্ঠান দিয়ে, তা পরীক্ষা করার দায়িত্ব সরকারের। কিন্তু তাদের কৌশলী অবস্থানে থমকে আছে কিটের ভবিষ্যত।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি