৪ এপ্রিল ২০২৬

গণপিটুনিতে বিএনপি-জামায়াত জড়িত: আইনমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
গণপিটুনিতে বিএনপি-জামায়াত জড়িত: আইনমন্ত্রী

রাজনীতি ডেস্ক: গণপিটুনি দিয়ে নিরাপরাধ মানুষ হত্যায় বিএনপি-জামায়াতের নেতাকর্মী জড়িত থাকতে পারে বলে জানিয়েছেন, আইনমন্ত্রী আনিসুল হক। আজ সোমবার দুপুরে নেত্রকোণা জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবন উদ্বোধনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জাবাবে তিনি একথা বলেন।

আইনমন্ত্রী বলেন, গণপিটুনি, ধর্ষণ, বিল্ডিংয়ে আগুন লাগার ঘটনা নিছক দুর্ঘটনা নয়। এক স্থানে এসব হলে ১০ স্থানে হয়। এসব বিএনপি-জামায়াতের নিখুঁত কাজের উদাহরণ।

আইনমন্ত্রী বলেন, কিছু দিন আগে পদ্মা সেতুতে মাথা লাগবে দেশে এ ধরনের একটি গুজব ছড়িয়েছিল। আর এই গুজবের কারণে দেশের বিভিন্ন জায়গায় গণপিটুনিতে হতাহতের ঘটনা ঘটছে।

দেশবাসীর উদ্দেশ্য তিনি বলেন, আইন তার নিজস্ব গতিতে চলবে। কোথাও কোনো অপরাধ সংগঠিত হলে অপরাধীকে পুলিশে দিতে হবে। কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। যারা আইন নিজের হাতে তুলে নেবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি