৪ এপ্রিল ২০২৬

গৌরীপুরে বাবার লাশ নিয়ে রাতের বেলায় রাস্তায় ছেলে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
গৌরীপুরে বাবার লাশ নিয়ে রাতের বেলায় রাস্তায় ছেলে

মোঃ হুমায়ুন কবির, গৌরীপুর থেকে : শ্বাসকষ্টে বৃদ্ধ বাবা আবদুল হাইয়ের (৬৫) মৃত্যু হয়েছে। এলাকায় জমিসংক্রান্ত বিরোধ ও করোনাভাইরাস সন্দেহে মরদেহ দাফনে বাধা দেয়া হয়। এ অবস্থায় বাবার মরদেহ ভ্যানে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরেন ছেলে শাহজাহান মিয়া (২৮)।

সোমবার দিবাগত রাতে এমন দৃশ্য দেখা গেল ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ২নং ইউনিয়নের সাতুতী গ্রামে। জানা গেছে, গার্মেন্টকর্মী শাহজাহান মিয়া ময়মনসিংহের ভালুকা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় বাবা আবদুল হাইকে সঙ্গে নিয়ে থাকতেন। দীর্ঘদিন ধরে বাবা শ্বাসকষ্ট রোগে ভুগছিলেন।

সোমবার (৪ মে) সকালে বাবাকে নিয়ে তিনি গৌরীপুর উপজেলার সাতুতী গ্রামে নিজ বাড়িতে ফেরেন। এর পর আবদুল হাইয়ের শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। চিকিৎসার জন্য বাবাকে নিয়ে যান ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে বাড়ি ফেরার সময় রাস্তায় ওই রাত ৯টার দিকে মারা যান বাবা। অ্যাম্বুলেন্সে বাবার মরদেহ নিয়ে বাড়িতে ফিরলে দাফনে বাধা দেন আবদুল হাইয়ের ভাতিজা ও স্বজনরা। জমিসংক্রান্ত বিরোধ থাকার কারণে বাবার মরদেহ বাড়িতে নামাতে দেয়নি বলে অভিযোগ করেন শাহজাহান মিয়া। ছেলে শাহজাহান মিয়ার অভিযোগ, বাবার মরদেহ নামাতে চাইলে তার চাচাতো ভাই রিপন, সাইফুল ইসলাম, রবিউল ইসলাম, ফারুক মিয়া, রফিক মিয়া গং তাকেও মারপিট করে।

মৃত আবদুল হাইয়ের স্ত্রী ফিরুজা খাতুন জানান, ওরা আমার ছেলেকে মেরে ফেলেছে। এ সময় তিনি বলেন ‘আমরা নাকি তাকে (আবদুল হাই) মেরে ফেলেছি। এই কথা বলে আমাদের ওপর হামলা করেছে। এর পর শাহজাহান বাবার মরদেহ নিয়ে চলে যান তাঁতকুড়া এলাকায়। সেখান থেকে একটি ভ্যানে করে বাবার মরদেহ নিয়ে দাফনের চেষ্টা করেন কোনাপাড়ায় তার শ্বশুর বাড়ীতে । সেখানেও দাফনে জটিলতা সৃষ্টি হয়। ইতোমধ্যে করোনাভাইরাসে মারা গেছে এমন গুঞ্জনও ছড়িয়ে যায় এলাকায়। ফলে সেখানেও দাফন সম্ভব হয়নি। ভ্যানে বাবার মরদেহ নিয়ে সেখান থেকেও চলে আসতে হয় শাহাজাহানকে। বাবার লাশ নিয়ে গৌরীপুর বাজারের রাস্তায় এদিক-সেদিক ছোটাছুটির সময় রাত ২টার দিকে বিষয়টি জানতে পারেন ভ্রাম্যমান চা দোকানী স্বপন। সে বিষয়টি সূবর্ণ বাংলা ডট কমের বার্তা সম্পাদক শেখ বিপ্লবকে জানায়।

সাংবাদিক বিপ্লব ঘটনা শুনে সূবর্ণ বাংলা ডট কমের সম্পাদক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘এসো গৌরীপুর গড়ি’র সমন্বয়কারী আবু কাউছার চৌধুরী রন্টিকে বিষয়টি জানানোর পর। আবু কাউছার চৌধুরী রন্টির ফোন পেয়ে ছুটে আসেন গৌরীপুর থানার ওসি বোরহান উদ্দিন খান। ওসি বোরহান উদ্দিনের সার্বিক চেষ্টায় রাত তিনটায় মৃতের পরিবার ও এলাকাবাসীর সাথে কথা বলে মৃতের-দাফন কাপনের সুরাহা করা হয়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর। গৌরীপুর থানার ওসি মো. বোরহান উদ্দিন জানান, পারিবারিক ও জমিসংক্রান্ত বিরোধ ছিলো। সে কারণে দাফন নিয়ে জটিলতা সৃষ্টি হয়। এসো গৌরীপুর গড়ি সমন্বয়কারী আবু কাউছার চৌধুরী রন্টি জানান, সংগঠনের পক্ষ থেকে মৃতের দাফনের কাপড় ও অন্যান্য সরঞ্জাম দেয়া হয়েছে। পরে মঙ্গলবার (৫মে) সকাল সাড়ে ৭টায় নিজ বাড়ীতে মৃত আব্দুল হাই’র জানাজা শেষে পৌরসভার পশ্চিম দাপুনিয়ার গোরস্থানে দাফন করা হয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি