৪ এপ্রিল ২০২৬

গৌরীপুরে লকডাউন মানছে না কেউ, সড়কে মানুষের উপচে পড়া ভীড়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
গৌরীপুরে লকডাউন মানছে না কেউ, সড়কে মানুষের উপচে পড়া ভীড়

হুমায়ুন কবির, গৌরীপুর (ময়মনসিংহ ) থেকে: প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসের প্রভাবে ময়মনসিংহের গৌরীপুরে পৌর শহরসহ সারা উপজেলায় সেল্ফ লকডাউন করে দেওয়া হয়েছে। একান্ত জরুরি প্রয়োজন ছাড়া সন্ধ্যার পর বাসা থেকে বের হলেই আনইগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। কিন্তু এরপরেও পৌরশহরের বিভিন্ন এলাকার প্রধান সড়কসহ অলিগলিতে ব্যাপক মানুষের অবস্থান লক্ষ্য করা গেছে। বিভিন্ন স্থানে প্রয়োজন ছাড়াই মানুষের ভিড় দেখা যাচ্ছে। কোথাও পুরোপুরিভাবে মানা হচ্ছে না লকডাউন।

পৌরশহরের বিভিন্ন এলাকায় এমন চিত্র দেখা গেছে। মানুষের ভিড়ে সড়কগুলোতে হাঁটাও যাচ্ছে না কেউ কাঁচাবাজার করতে বের হয়েছে, আবার কেউ কেউ বের হয়েছে বিনা প্রয়োজনে। তবে সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখলেই মুহূর্তে পালিয়ে যাচ্ছে সবাই। উপজেলার বিভিন্ন ইউনিয়নে বাজার এলাকাতেও একই অবস্থা। সেখানেও অলিতে গলিতে ভিড়। উপজেলায় পুলিশের যথেষ্ট তৎপরতা রয়েছে। পৌর শহরের এক বৃদ্ধ বলেন, বাসায় কাঁচাবাজার নেই। তাই বাধ্য হয়েই বের হয়েছি। কিন্তু রাস্তায় যে হারে মানুষ দেখা যাচ্ছে তাতে ভয় করছে। কার মাধ্যমে কীভাবে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পড়ি। এ

কই চিত্র দেখা গেছে শ্যামগঞ্জ বাজার এলাকায়। সেখানে সড়কের প্রবেশপথে প্রচুর মানুষ অযথা ঘোরাঘুরি করছে। সেখানকার এক বাসিন্দা বলেন, আসলে মানুষের মধ্যে কোনও সচেতনতা নেই। কেউ কোনও উপদেশ মানছে না। সরকারের পক্ষ থেকে বারবার ঘরে থাকার অনুরোধ করা হলেও মানুষ একে অনেকটা উৎসবের মতো মনে করছে। বাসা ছেড়ে সবাই গলিতে এসে দাঁড়িয়ে থাকে। পৌরশহরে মাঝেমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর টহল টিম এলে পরিবেশ কিছুটা সুন্দর হতে দেখা গেছে। বিজয় চত্বর এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সকলকে বলে যাচ্ছেন, আপনারা ঘরে ফিরে যান। সামাজিক দূরত্ব বজায় রাখুন। কিন্তু কে কার আগে ওষুধ ও পণ্য নেবে সেজন্য সবাই দিশেহারা হয়ে পড়ে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি