৪ এপ্রিল ২০২৬

গৌরীপুরে লোকজনকে সচেতন করতে প্রশাসনের বিভিন্ন স্থানে প্রচারনা অব্যাহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
গৌরীপুরে লোকজনকে সচেতন করতে প্রশাসনের বিভিন্ন স্থানে প্রচারনা অব্যাহত
হুমায়ুন কবির গৌরীপুর (ময়মনসিংহ) থেকে: ময়মনসিংহের গৌরীপুরে করোনাভাইরাসের সংক্রমণ রোধে জারিকৃত লকডাউন কার্যক্রম ও লোকজনকে সচেতন করতে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেঁজুতি ধর ও থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দিন খান প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। থানা পুলিশ পৌরশহরসহ উপজেলার বিভিন্ন গ্রামীন বাজারে মাইকিং ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মানুষকে সচেতন করতে বিভিন্ন প্রচেষ্টার পাশাপাশি ভ্রাম্যমান আদালত পরিচালনা করছেন। এছাড়াও প্রতিদিন প্রতিক্ষণে পুলিশী টহল জোরদার করায় অপ্রয়োজনে সড়কে ও বাজারে থাকা লোকজন ঘরে আশ্রয় নিতে বাধ্য হয়। পুলিশ বা প্রসাশনের লোকজন চলে আসলেই আবার তাদের বাহিরে বেরিয়ে আসতে দেখা যায়। অনেক সময় সার্টার বন্ধ রেখে সার্টারের নীচ দিয়ে চলে ব্যবসা। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উদ্দিন খান ও পুলিশ সদস্যদেরকে পৌরশহরসহ বিভিন্ন গ্রামীন বাজার-সড়কে সার্বক্ষণিক মোবাইল ডিউটিতে থাকতে দেখা গেছে। পৌরশহরসহ বিভিন্ন সড়ক-বাজারে গিয়ে দেখা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ মাইকে বলছে ‘আপনারা ঘরে যান, নিরাপদে থাকুন। এক্ষেত্রে প্রশাসনের লোকজন সেখান থেকে ফিরে আসার পর পরেই নানা অজুহাতে ঘর থেকে বেড়িয়ে আসছে লোকজন’ খুলে ফেলছে দোকান’ পাক্কাচ্ছে জটলা। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি