৩ এপ্রিল ২০২৬

গৌরীপুরে মোবাইলকোর্টে দুই ব্যবসায়ীকে জরিমানা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
গৌরীপুরে মোবাইলকোর্টে দুই ব্যবসায়ীকে জরিমানা

হুমায়ুন কবির গৌরীপুর (ময়মনসিংহ) থেকে: করোনা (কভিড-১৯)ভাইরাস সংক্রমণ রোধে সরকার কর্তৃক জারীকৃত আইন মানা হচ্ছে কিনা তা সরজমিনে দেখার জন্য শনিবার ২৫এপ্রিল গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের কলতাপাড়া বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেঁজুটি ধর।

এসময় সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলার জন্য ২জন ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত দুই ব্যবসায়ী হলেন নূরুল হক ১হাজার ও মঞ্জুরুল ইসলাম ১হাজার টাকা। এছাড়া উক্ত ইউনিয়নের চেয়ারম্যান শহিদুর রহমান শহিদের উপস্হিতিতে গাজীপুর মোড়ে বৃহৎ মৎস্য আড়তের মাছ বিক্রেতাদের সামাজিক দূরত্ব নিশ্চিত করে মাছ বিক্রির জন্য মৎস্য আড়তকে দুই শিফট এবং আড়তের অর্ধেক ব্যবসায়ীকে পার্শ্ববতী উন্মুক্তস্থানে বসে মাছ বিক্রির জন্য নির্দেশনা দেয়া হয়। শিফটের বিষয়টি বাস্তবায়ন করা হবে বলে চেয়ারম্যান আশ্বস্ত করেছেন।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেঁজুতি ধর অভিযানের সত্যতা নিশ্চত করে বলেন, করোনাভাইরাস পরিস্থিতিতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি