৪ এপ্রিল ২০২৬

গৌরীপুরে সাড়ে ৩৫ হাজার প্রাথমিক শিক্ষার্থী পেলো স্কুল ফিডিংয়ের এককালীন বিস্কুট

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
গৌরীপুরে সাড়ে ৩৫ হাজার প্রাথমিক শিক্ষার্থী পেলো স্কুল ফিডিংয়ের এককালীন বিস্কুট

হুমাযুন কবির,গৌরীপুর(ময়মনসিংহ) থেকে: ময়মনসিংহের গৌরীপুরে ২৭১ টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৩৫ হাজার ৬০৩ জন প্রাথমিক শিক্ষার্থীর মাঝে স্কুল ফিডিংয়ের এককালীন বিস্কুট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) দুপুর সাড়ে ১২ টায় তালে হোসেন পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ বিস্কুট বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।

বিদ্যালয়ের এসএমসি কমিটির সভাপতি শোয়েব মুন্সীর সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিকার পারভীন, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হাদিউল ইসলাম, স্কুলের প্রধান শিক্ষক সেলিনা আক্তার। এতে উপস্থিত ছিলেন জেলা যুবলীগ নেতা তানজীর আহমেদ রাজীব, উপজেলা যুবলীগ নেতা আব্দুর রউফ মোস্তাকীম, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বাচ্চু, উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ মুকতাদির শাহীন, সাধারণ সম্পাদক ইমতিয়াজ সুলতান জনি, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, ছাত্রলীগ নেতা শাহজাহান কবির প্রমুখ।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন জানান, এ উপজেলা ১৭৭ টি প্রাথমিক বিদ্যালয় ও ৪ টি মাদ্রাসায় ৩৫ হাজার ৬০৩ জন শিক্ষার্থীর মাঝে একযুগে ১২ হাজার ৮১৭ কার্টুন স্কুল ফিডিংয়ের এককালীন বিস্কুট বিতরণ করা হয়েছে। এতে প্রতি শিক্ষার্থী এককালীন ৩৬ প্যাকেট বিস্কুট পেয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি