৩ এপ্রিল ২০২৬

গৌরীপুরের শ্যামগঞ্জে প্রতিদিন এক হাজার দুস্থ মানুষকে খাওয়ানো হচ্ছে খিচুড়ি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
গৌরীপুরের শ্যামগঞ্জে প্রতিদিন এক হাজার দুস্থ মানুষকে খাওয়ানো হচ্ছে খিচুড়ি

হুমায়ুন কবির,গৌরীপুর(ময়মনসিংহ) থেকে: করোনা সংকট মোকাবেলায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলা শ্যামগঞ্জে প্রতিদিন এক হাজার কর্মহীন ও দরিদ্র মানুষকে খিচুড়ি খাওয়ানো হচ্ছে। স্থানীয় শতাধিক সমাজসেবকদের যৌথ আর্থিক সহযোগিতায় ১ম রমজান (২৫ এপ্রিল) থেকে শুরু হওয়া এ খিচুড়ি বিতরণ কর্মসূচী চলবে পুরো রমজান মাস। শ্যামগঞ্জ রেলওয়ে মাঠে মইলাকান্দা ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয় প্রাঙ্গন থেকে প্রতিদিন বিকেল ৪ টায় এ খিচুড়ি বিতরণ শুরু হয়। এতে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন আওয়ামীলীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের স্থানীয় প্রায় অর্ধশত নেতা-কর্মী।

এ কর্মসূচীর পরিকল্পনাকারী আওয়ামীলীগ নেতা শ্যামগঞ্জের কৃতি সন্তান ফাইজুল হক শেখর জানান, লকডাউনের কবলে পড়ে কর্মহীন প্রতিটি পরিবারে খাবারের অভাব দেখা দিয়েছে। সরকারি ও ব্যক্তি পর্যায়ে খাদ্য সহায়তা পেতে দরিদ্র মানুষগুলো ছুটছেন খাদ্যের সন্ধানে। এতে কেউ পাচ্ছেন, আবার কেউ পাচ্ছেন না। আবার অনেকের রান্না করে খাবার তৈরির সামর্থ্য নেই।

এ পরিস্থিতিতে কর্মহীন ও দুস্থ মানুষের মাঝে প্রতিদিন একবেলা রান্না করা খিচুড়ি বিতরণের পরিকল্পনা করেন তিনি ও স্থানীয় আওয়ামীলীগ নেতা ফেরদৌস আহমেদ, শিক্ষক তাপস কুমার, সুজন পন্ডিত।

ফায়জুল হক শেখর বলেন, ‘মানুষ মানুষের জন্য’ এ স্লোগানে ১ম রমজান (২৫ এপ্রিল) থেকে এ খিচুরি বিতরণ কার্যক্রম শুরু করেন তারা চারজন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ কর্মসূচীর ছবি ভাইরাল হলে এতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন শ্যামগঞ্জের শতাধিক সমাজসেবক। স্বেচ্ছাশ্রমে প্রতিদিন স্থানীয় এক হাজার অসহায় মানুষকে রান্না করা খিচুড়ি প্যাকেট করে বিতরণ করছেন আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। এক্ষেত্রে প্রতিদিন বিকেলে ৭০০ মানুষ শ্যামগঞ্জ রেলওয়ে মাঠে উপস্থিত হয়ে খিচুড়ি প্যাকেট গ্রহন করেন এবং ৩০০ মানুষের ঘরে খিচুড়ি পৌঁছে দেন স্বেচ্ছাসেবকরা।

তিনি আরো বলেন, সপ্তাহে তারা ৫ দিন সবজি খিচুড়ি, ১ দিন চিকেন খিচুড়ি ও ১ দিন ডিম খিচুড়ি বিতরণ করে আসছেন। প্রতিটি প্যাকেটে খিচুড়ির পরিমাণ হচ্ছে ৮০০ শেকে ১০০০ হাজার গ্রাম। প্রতিদিন ১ হাজার মানুষের সবজি খিচুড়ি রান্না করতে তাদের খরচ হয় ১০ হাজার টাকা, চিকেন খিচুড়িতে ২৫ হাজার টাকা ও ডিম খিচুড়িতে খরচ হয় ১৬ হাজার টাকা। পুরো রমজান মাস পর্যন্ত তাদের এ কর্মসূচী অব্যাহত থাকবেন বলে জানান তিনি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি