৩০ জুন ২০২৬

গরমে মেকআপ গলে যাচ্ছে? টিকিয়ে রাখার কার্যকর উপায়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১২:০০ পিএম
গরমে মেকআপ গলে যাচ্ছে? টিকিয়ে রাখার কার্যকর উপায়

বাংলাপ্রেস ডেস্ক:   গ্রীষ্মের তীব্র গরম আর বর্ষার আর্দ্র আবহাওয়ায় সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হলো মেকআপ গলে যাওয়া। অতিরিক্ত ঘাম ও ত্বকের তেলতেলে ভাবের কারণে ফাউন্ডেশন ফেটে যাওয়া, আইলাইনার বা মাসকারা ছড়িয়ে পড়া এবং মেকআপের স্থায়িত্ব কমে যাওয়ার মতো সমস্যায় পড়েন অনেকেই। তবে সঠিক পদ্ধতি অনুসরণ করলে দীর্ঘ সময় মেকআপ সতেজ রাখা সম্ভব বলে জানিয়েছেন রূপচর্চা বিশেষজ্ঞরা।

মেকআপ টিকিয়ে রাখার উপায়

বিশেষজ্ঞদের মতে, মেকআপের আগে অবশ্যই মুখ ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এরপর অয়েল-ফ্রি বা জেল-বেসড হালকা ময়শ্চারাইজার ব্যবহার করলে ত্বক আর্দ্র থাকে, কিন্তু অতিরিক্ত তৈলাক্ত হয় না।

মেকআপ দীর্ঘক্ষণ টিকিয়ে রাখতে প্রাইমারের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণের পাশাপাশি ফাউন্ডেশনকে ভালোভাবে বসতে সাহায্য করে। একই সঙ্গে গরমের সময় লং-ওয়্যার, ওয়াটারপ্রুফ ও ট্রান্সফার-রেজিস্ট্যান্ট ফর্মুলার মেকআপ পণ্য ব্যবহার করলে ঘামেও মেকআপ সহজে নষ্ট হয় না।

ভারি ফাউন্ডেশনের পরিবর্তে হালকা স্কিন টিন্ট বা টিন্টেড ময়শ্চারাইজার ব্যবহার করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। প্রয়োজনীয় স্থানে কনসিলার দিয়ে স্পট-কারেকশন করলে মুখও স্বাভাবিক দেখায়।

মেকআপের পর টি-জোনে (কপাল, নাক ও থুতনি) অল্প পরিমাণ সেটিং পাউডার ব্যবহার করলে অতিরিক্ত তেল নিয়ন্ত্রণে থাকে। সবশেষে পুরো মুখে ফিক্সিং স্প্রে ব্যবহার করলে মেকআপ আরও দীর্ঘ সময় স্থায়ী হয় এবং আর্দ্রতার প্রভাবও কম পড়ে।

এ ছাড়া অতিরিক্ত ঘাম হলে মুখ ঘষে মুছার পরিবর্তে টিস্যু বা ব্লটিং পেপার দিয়ে আলতোভাবে চেপে ঘাম শুষে নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এতে মেকআপ নষ্ট হওয়ার ঝুঁকি অনেকটাই কমে যায় এবং সারাদিন লুক থাকে সতেজ। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি