৩ এপ্রিল ২০২৬

গ্যাসের দাম বাড়ালে তীব্র আন্দোলনের হুমকি বিএনপির

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
গ্যাসের দাম বাড়ালে তীব্র আন্দোলনের হুমকি বিএনপির

বাংলাপ্রেস রাজনীতি ডেস্ক: অবিলম্বে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাব থেকে সরকারকে সরে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেছেন, ‘গণবিরোধী গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে না এলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।’

আজ শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন, এখন গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব ‘অযৌক্তিক ও বেআইনি’।

“সাধারণ মানুষের পেটে ছুরি মারতে সরকার আবারও গ্যাসের মূল্য বৃদ্ধির পাঁয়তারা করছে। শুধুমাত্র লুটপাটের জন্য বেআইনিভাবে গ্যাসের মূল্য শতকরা ১০৩ ভাগ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে, যা বেআইনি ও মনুষ্যত্বহীন পদক্ষেপ।”

সরকারের উদ্দেশে রিজভী বলে, “গ্যাসের মূল্য বৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্ত থেকে সরকারকে দূরে সরে আসতে হবে। অন্যথায় রাজপথে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।”

গ্যাসের দাম সমন্বয়ে বিভিন্ন ডিস্ট্রিবিউশন কোম্পানির প্রস্তাবের ওপর বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চার দিনের গণশুনানি বৃহস্পতিবার শেষ হয়।

গত ১০ বছরে গ্যাসের দাম ছয়বার বাড়ানো হয়েছে মন্তব্য করে রিজভী বলেন, বিইআরসি আইন অনুযায়ী কোনো অর্থবছরে একবারের বেশি ট্যারিফ পরিবর্তন করার সুযোগ নেই। কিন্তু তিন মাসের ব্যবধানে আবার পাইকারী গ্যাসসহ সঞ্চালন ও বিতরণ সেবার মূল্যহার পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে।

“গ্যাসের মূল্য বৃদ্ধি করা হলে মাশুল দিতে হবে সাধারণ মানুষকে। এর ফলে কলকারাখানার বিকাশ বাধাগ্রস্ত হবে, বেকারত্ব বাড়বে। পরিবহন ব্যবসায়ী বাড়াবে ভাড়া। সব মিলিয়ে বাড়বে জীবনযাত্রার ব্যয়।”

অন্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, কেন্দ্রীয় নেতা শামসুজ্জোহা খান, মোস্তাক মিয়া নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে কারাগারে অসুস্থ খালেদা জিয়ার চিকিৎসার দাবি জানিয়েছেন রুহুল কবির রিজভী। এ ছাড়া এ সময় নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি