৪ এপ্রিল ২০২৬

গ্যাসের দাম বাড়ানোর সংগ্রাম স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়বে: রিজভী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
গ্যাসের দাম বাড়ানোর সংগ্রাম স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়বে: রিজভী

রাজনীতি ডেস্ক: এই সরকার গণবিরোধী। তাদের কোনো ম্যান্ডেট নেই। গ্যাসের দাম বাড়ানোর এই সংগ্রাম স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

আজ রোববার সকালে নয়পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত না হওয়ার কারণে এ সরকার জনগণের কষ্টের কথা বুঝতে পারে না।

অবিলম্বে তিনি গ্যাসের দাম কমানোর দাবি জানিয়ে বলেন, সরকারি নির্যাতনের গতি তীব্র থেকে তীব্রতর হয়েছে। ক্ষমতায় টিকে থাকার উৎসাহে বিরোধী দলের নেতাকর্মীদের শেষ রক্তটুকু নিংড়িয়ে নেয়ার জন্য রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে। গণতন্ত্রে স্বীকৃত রাজনৈতিক কর্মসূচির ওপর সরকারের নানা বাহিনী আক্রমণ চালাচ্ছে। মিথ্যা মামলা, গ্রেপ্তারের হিড়িক আগের মতোই অবিরামভাবে চলছে। সুশাসন, স্বাধীন বিচার বিভাগ নেই বলেই বিরোধী দল ও বিরোধী মতের পায়ে বেড়ি পরানো হয়েছে। বিভিন্ন ইস্যুতে গণদাবির পক্ষে শান্তিপূর্ণ কোনো মিছিলের আওয়াজ পেলেই সেটির ওপর আইনশৃঙ্খলা বাহিনী ঝাঁপিয়ে পড়ছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি