২৬ নভেম্বর ২০২৬

হাজার হাজার ভিসাধারীকে ছাড়তে হবে যুক্তরাষ্ট্র

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৬:১৯ এএম
হাজার হাজার ভিসাধারীকে ছাড়তে হবে যুক্তরাষ্ট্র

বাংলাপ্রেস ডেস্ক: যুক্তরাষ্ট্রে কর্মরত ভারতীয়সহ বিদেশি প্রযুক্তি পেশাজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত নিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএম। প্রতিষ্ঠানটি তাদের কনসাল্টিং বিভাগের অধিকাংশ পদে নতুন করে কর্মভিসা ও গ্রিন কার্ডের স্পনসরশিপ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। এই বিভাগে দেড় লাখেরও বেশি কর্মী কর্মরত আছেন। ক্ষতিগ্রস্ত কর্মীরা চাইলে অন্য কোনো দেশে স্থানান্তরিত হতে পারেন অথবা আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে কোম্পানি ছেড়ে দিতে পারেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, আইবিএমের এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি হয়েছে এইচ-১বি ভিসাধারী এবং গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা কর্মীদের মধ্যে। যুক্তরাষ্ট্রে কর্মরত অনেক বিদেশি পেশাজীবী কাজের ভিসা এবং স্থায়ীভাবে বসবাসের অনুমতির আবেদন প্রক্রিয়ায় নিয়োগকর্তার স্পনসরশিপের ওপর নির্ভর করেন।

বিশ্বজুড়ে দেড় লাখের বেশি কর্মী নিয়ে গঠিত আইবিএম কনসাল্টিং প্রতিষ্ঠানটির সবচেয়ে বড় ব্যবসায়িক বিভাগ। তবে এই সিদ্ধান্তে ঠিক কতজন কর্মী প্রভাবিত হবেন কিংবা তাদের মধ্যে যুক্তরাষ্ট্রে কর্মরত কতজন রয়েছেন, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি আইবিএম।
গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রভাবিত কর্মীদের সিদ্ধান্ত জানানোর জন্য তিন সপ্তাহ সময় দেয়া হয়েছে। যারা যুক্তরাষ্ট্রের বাইরে গিয়ে কাজ করতে রাজি হবেন না, তাদের তিন মাসের সমপরিমাণ ক্ষতিপূরণ দিয়ে চাকরি ছাড়ার সুযোগ দেয়া হবে। তাদের শেষ কর্মদিবস নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর।

কেন ভিসার স্পনসরশিপ বন্ধ করছে আইবিএম?
আইবিএম জানিয়েছে, ব্যবসায়িক চাহিদার পরিবর্তন এবং দক্ষ কর্মীর প্রাপ্যতার বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেন, দক্ষ কর্মীর ঘাটতি পূরণে যুক্তরাষ্ট্রের উচ্চদক্ষ কর্মী ভিসা কর্মসূচি ব্যবহার করত আইবিএম। তবে কয়েক বছর ধরেই এসব কর্মসূচিতে তাদের অংশগ্রহণ কমছিল।

ওই মুখপাত্রের ভাষ্য, ‘দক্ষতার প্রাপ্যতা ও গ্রাহকদের চাহিদা পরিবর্তিত হওয়ায় আমরা আইবিএম কনসাল্টিংয়ের অধিকাংশ পদে ভিসা ও গ্রিন কার্ডের স্পনসরশিপ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি।’ তবে আইবিএমের সব ব্যবসায়িক বিভাগে ভিসার স্পনসরশিপ বন্ধ করা হচ্ছে না। আপাতত এ সিদ্ধান্ত কেবল কনসাল্টিং বিভাগের অধিকাংশ পদের ক্ষেত্রে প্রযোজ্য।
এদিকে ২০২৪ সাল থেকে আইবিএমের কনসাল্টিং ব্যবসার প্রবৃদ্ধি অনেকটাই স্থবির রয়েছে। অন্যদিকে রেড হ্যাট, হ্যাশিকর্প ও কনফ্লুয়েন্টের মতো প্রতিষ্ঠান অধিগ্রহণের মাধ্যমে নিজেদের সফটওয়্যারনির্ভর প্রতিষ্ঠানে রূপান্তর করছে আইবিএম। 
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি