৩ এপ্রিল ২০২৬

হাওর অঞ্চলের ৬২ শতাংশ বোরো ধান কাটা শেষ হয়েছে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
হাওর অঞ্চলের ৬২ শতাংশ বোরো ধান কাটা শেষ হয়েছে

বাংলাপ্রেস ডেস্ক: দেশের হাওর অঞ্চলের প্রায় ৬২ শতাংশ বোরো ধান কাটা শেষ হয়েছে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এছাড়া পাকা অবস্থায় রয়েছে ১৪ শতাংশ এবং এখনো পাকে নাই ২৪ শতাংশ বোরো ধান।

অধিদপ্তরের তথ্যানুসারে- হাওরাঞ্চল কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া জেলায় এবছর ৪ লাখ ৪৫ হাজার ৩৯৯ হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে।

এর মধ্যে ২৭ এপ্রিল পর্যন্ত কাটা হয়েছে ২.৭৪ লাখ হেক্টর জমির ধান যা শতকরা ৬২ ভাগ। সিলেটে ৬৫, মৌলভীবাজারে ৭২, হবিগঞ্জে ৫৫, সুনামগঞ্জে ৬৫, নেত্রকোনায় ৭৪, ব্রাহ্মণবাড়িয়ায় ৭০ এবং কিশোরগঞ্জে ৪৭ শতাংশ বোরো ধান কাটা হয়েছে।

এদিকে কৃষক ও শ্রমিকদের উৎসাহ দিতে কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক আগামীকাল বুধবার সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ, সদর ও তাহিরপুর উপজেলায় হাওরে কৃষকের বোরো ধান কাটা পরিদর্শন করবেন। বাসস।

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি