৩ এপ্রিল ২০২৬

হাওরের ৪৪ শতাংশ ধান কৃষকের ঘরে উঠেছে: কৃষিমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
হাওরের ৪৪ শতাংশ ধান কৃষকের ঘরে উঠেছে: কৃষিমন্ত্রী

বাংলাপ্রেস ডেস্ক: করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে লকডাউনের মধ্যেও হাওরাঞ্চলের ৪৪ শতাংশ ধান কৃষকরা কেটে ইতোমধ্যে ঘরে তুলেছেন বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক। আজ শনিবার এক ভিডিও বার্তায় মন্ত্রী একথা জানান।

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়ে বলা হয়, কৃষি মন্ত্রণালয়ের নানান উদ্যোগের ফলে হাওরের কৃষকেরা ভালোভাবে ধান কাটতে পারছে, ইতিমধ্যে ৪৪ শতাংশ ধান কেটে ঘরে তুলতে পেরেছে।

এতে বলা হয়, অস্বাভাবিক বৃষ্টিপাত বা আগাম বন্যা না হলে যে গতিতে ধান কাটা চলছে, আমরা আশাবাদী হাওরের কৃষকেরা সময়মতো ধান ঘরে তুলতে পারবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কৃষকদের ধান ঘরে তোলায় সহযোগিতা করায় স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন, জেলা পুলিশ, স্বাস্থ্য বিভাগ এবং জেলা/উপজেলা/ইউনিয়ন কৃষি বিভাগকে ধন্যবাদ জানান কৃষিমন্ত্রী। এছাড়া কৃষকলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, স্কুল-কলেজের ছাত্র-শিক্ষক এবং নানা শ্রেণি-পেশার যারা কৃষকের ধান কেটে দিচ্ছেন তাদেরও ধন্যবাদ জানান মন্ত্রী।

উল্লেখ্য, এ বছর বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ২ কোটি ৪ লাখ ৩৬ হাজার মেট্রিক টন। এর প্রায় ২০ শতাংশ আসবে হাওরাঞ্চল থেকে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি