হাসিনার রায় ঘিরে ট্রাইব্যুনাল এলাকায় কড়া নিরাপত্তা
বাংলাপ্রেস ডেস্ক: মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের রায় ঘোষণা ঘিরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ট্রাইব্যুনালের সামনে পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সুপ্রিম কোর্টের চারদিকে নিরাপত্তা বাহিনী কঠোর নজরদারি চালাচ্ছে। সোমবার (১৭ নভেম্বর) সকালে ট্রাইব্যুনালের সামনে এমন চিত্র দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, মাজার গেটের সামনে অবস্থান নিয়েছে সেনাবাহিনী। ট্রাইব্যুনালের ভেতরে ও বাইরে পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা বাড়ানো হয়েছে।
চব্বিশের জুলাই গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হবে। শেখ হাসিনাসহ তিনজনের এই ঐতিহাসিক রায় সরাসরি দেখতে পারবে সবাই। সংস্কৃতি মন্ত্রণালয় ঢাকার বিভিন্ন স্থানে বড় পর্দায় বিচার প্রদর্শনের ব্যবস্থা করেছে।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বিচারহীনতার সংস্কৃতিই রামিসার হত্যাকান্ডের জন্য দায়ি : বাংলাদেশ ন্যাপ
জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী