৩ এপ্রিল ২০২৬

হাসপাতালে থেকে ছাড়পত্র পাবেন ওবায়দুল কাদের, তবে...

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
হাসপাতালে থেকে ছাড়পত্র পাবেন ওবায়দুল কাদের, তবে...

রাজনীতি ডেস্ক: আগামী শুক্রবার বা শনিবার হাসপাতালে থেকে ছাড়পত্র পেতে পারেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে সেটা নির্ভর করছে ওবায়দুল কাদেরের শারীরিক উন্নতির উপর।

মঙ্গলবার রাতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপপ্রধান তথ্য কর্মকর্তা মো. আবু নাছের গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, স্যারের (ওবায়দুল কাদেরের) শরীরের উন্নতির ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে তাহলে বৃহস্পতিবার ফাইনাল পর্যবেক্ষণ করবেন তার ডাক্তাররা। এরপর সব কিছু ঠিক-ঠাক থাকলে শুক্র অথবা শনিবার তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া যেতে পারে বলে আমাদের জানানো হয়েছে।

ওবায়দুল কাদের এখন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের কেবিনে চিকিৎসা নিচ্ছেন। তিনি বর্তমানে চিকিৎসক ও তার আত্মীয়স্বজনদের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন। হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়পত্র দিলে সেখান থেকে তাকে একটি ভাড়া বাসায় নেয়া হবে। ওই বাসায় রেখে তার আরও চিকিৎসা চলবে।

প্রসঙ্গত, গত ৩ মার্চ সকালে শ্বাসকষ্ট নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেখানে এনজিওগ্রাম পরীক্ষা করার পর তার করোনারি ধমনিতে তিনটি ব্লক পান চিকিৎসকরা। উন্নত চিকিৎসার জন্য পরদিনই তাকে সিঙ্গাপুর নেয়া হয়।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি