৪ এপ্রিল ২০২৬

হাতিয়াতে ট্রলারডুবি নিহত ২, নিখোঁজ ২

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
হাতিয়াতে ট্রলারডুবি নিহত ২, নিখোঁজ ২
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াাতে একটি মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ট্রলারে থাকা ২ জেলের মৃত্যু হয়েছে এবং ২ জেলে নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক নিহতদের নাম ঠিকানা জানাতে পারেনি। শুক্রবার (১৯ আগস্ট) সকাল ১০টার দিকে বঙ্গোপসাগরের দমারচরে এ ঘটনা ঘটে। হাতিয়া থানার পরিদর্শক কাঞ্চন কান্তি দাশ,ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় ২ জেলে নিখোঁজ রয়েছে। তবে তাদের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় ট্রলারে থাকা ১০ জন মাঝিমাল্লাকে জীবিত উদ্ধার করা হয়েছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন,উড়ো উড়ো শোনা যাচ্ছে ২-৩জন জেলের মরদেহ ঘটনাস্থলের আশে পাশে থেকে উদ্ধার করা হয়েছে। এলাকার যাত্রাপথ দুর্গম। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি