১৬ জুলাই ২০২৬

হঠাৎ চোখ ঝাপসা? অবহেলা করলে বাড়তে পারে স্ট্রোকের ঝুঁকি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১২:৩২ পিএম
হঠাৎ চোখ ঝাপসা? অবহেলা করলে বাড়তে পারে স্ট্রোকের ঝুঁকি

ফাইল ছবি

বাংলাপ্রেস ডেস্ক:  এক চোখে হঠাৎ কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের জন্য ঝাপসা দেখা অনেকেই সাধারণ চোখের সমস্যা বা অতিরিক্ত স্ক্রিন ব্যবহারের ফল বলে মনে করেন। কিন্তু হঠাৎ ঝাপসা দেখা, তারপর আবার সব স্বাভাবিক হয়ে যাওয়া সব সময় নিরীহ উপসর্গ নয়। 

বিশেষজ্ঞরা বলছেন, এমন উপসর্গ কখনও কখনও প্রাণঘাতী স্ট্রোকের আগাম সতর্কবার্তা হতে পারে। তাই বিষয়টি অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

চিকিৎসাবিজ্ঞানে এ অবস্থাকে বলা হয় অ্যামাউরোসিস ফুগ্যাক্স। এতে রেটিনায় সাময়িকভাবে রক্তপ্রবাহ কমে যাওয়ায় একটি চোখে অল্প সময়ের জন্য দৃষ্টি ঝাপসা হয়ে যায় বা চোখের সামনে কালো পর্দা নেমে আসার মতো অনুভূতি হয়। কিছুক্ষণ পর দৃষ্টি স্বাভাবিক হয়ে গেলেও এটি ভবিষ্যতে স্ট্রোকের ঝুঁকির ইঙ্গিত হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, ক্যারোটিড ধমনীতে সংকোচন, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, উচ্চ কোলেস্টেরল, অনিয়মিত হৃদস্পন্দন বা রক্ত জমাট বাঁধার কারণে এ সমস্যা দেখা দিতে পারে। এর সঙ্গে মাথা ঘোরা, শরীরের এক পাশে দুর্বলতা, হাত-পা অবশ হয়ে যাওয়া বা কথা বলতে অসুবিধা হলে ঝুঁকি আরও বেড়ে যায়।

সমস্যার কারণ নির্ণয়ে চিকিৎসক চোখ ও রেটিনার পরীক্ষা, রক্তচাপ, রক্তে শর্করা ও কোলেস্টেরল পরীক্ষা, ক্যারোটিড ধমনির আল্ট্রাসাউন্ড, ইসিজি, ইকোকার্ডিওগ্রাম এবং প্রয়োজন হলে এমআরআই বা ব্রেন অ্যাঞ্জিওগ্রামের পরামর্শ দিতে পারেন।

বিশেষজ্ঞরা জানান, সময়মতো চিকিৎসা শুরু করলে বড় ধরনের স্ট্রোক ও স্থায়ী দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। তাই এক চোখে সাময়িক ঝাপসা দেখলেও সেটিকে সাধারণ সমস্যা ভেবে অবহেলা না করে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সূত্র: যুগান্তর

বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি