৩ এপ্রিল ২০২৬

হত্যা-ধর্ষণে অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে: মির্জা ফখরুল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
হত্যা-ধর্ষণে অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে: মির্জা ফখরুল

বাংলাপ্রেস রাজনীতি ডেস্ক: গত ১০ বছরে যত হত্যা-ধর্ষণ হয়েছে অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বগুড়া-৬ আসন থেকে সদ্যবিজয়ী এমপি জি এম সিরাজকে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে শুক্রবার তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সংসদে গিয়ে খালেদার মুক্তির কথা, নির্যাতন-নিপীড়ন ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের কথা বলবে নবনির্বাচিত এমপি গোলাম মোঃ সিরাজ।

তিনি আরও বলেন, বাংলাদেশে প্রতিদিন বরগুনার মতো ঘটনা ঘটছে। বিচ্ছিন ঘটনা বলে সত্যকে আড়াল করতে চায় সরকার। আইনশৃঙ্খলা বাহিনী ব্যর্থ। দলীয় কারণে অপরাধী মুক্তি পেলে আইনশৃঙ্খলার অবনতি হবে, এটাই স্বাভাবিক ঘটনা। দেশে আইনের শাসন নেই। জবাবদিহিতা নেই। তাই বাড়ছে অপরাধ। বাড়ছে হত্যা-ধর্ষণ।

কর্নেল অলির মুক্তিমঞ্চ গঠনের প্রতিক্রিয়ায় তিনি বলেন, সরকার বিরোধী যে কোনো উদ্যোগ স্বাগত জানায় বিএনপি।

এসময় বগুড়া-৬ আসনে উপ-নির্বাচনে বিজয়ী সংসদ সদস্য জি এম সিরাজ বলেন, গেজেট প্রকাশ হলে দ্রুতই শপথ নেব। জনগণের কথা বলতে সংসদে যাব। দিনের ভোট যাতে রাতে না হয়, আসন যাতে বেহাত না হয়, তাই নির্বাচন করেছি। বাইরে কথা বলা যায় না, তাই সংসদের ভিতর-বাইরে কথা বলতে চাই। খালেদা জিয়ার মুক্তি চাই। মানুষের কথা বলতে চাই।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি