৪ এপ্রিল ২০২৬

ইফতারিতে নিষিদ্ধ কাপড় ও টেক্সটাইল রং

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ইফতারিতে নিষিদ্ধ কাপড় ও টেক্সটাইল রং
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে একটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার তৈরি ও নিষিদ্ধ কাপড়ের রং ও টেক্সটাইল রং ব্যবহার করায় তাদেরকে এ জরিমানা করা হয়। শনিবার (১ এপ্রিল) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক কাওছার মিয়ার নেতৃত্বে জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী ডিবি রোড এলাকায় এ অভিযান চালানো হয়। সহকারী পরিচালক কাওছার মিয়া বলেন, ইফতার সামগ্রী চিকেন চাপ,চিকেন টিক্কা,আলুরচপে নিষিদ্ধ কাপড়ের রং, টেক্সটাইল রং ব্যবহার করায় এবং অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার তৈরি করায় আজমেরী হোটেল এন্ড রেস্টুরেন্টকে ১৫হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অভিযান পরিচালনায় সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. শওকত আলী এবং চৌমুহনী পুলিশ ফাঁড়ির একদল পুলিশ। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি