২২ নভেম্বর ২০২৬

ইন্দোনেশিয়ায় কারখানায় ভয়াবহ আগুনে নিহত ৩, নিখোঁজ ৩৬ শ্রমিক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৭:২৯ এএম
ইন্দোনেশিয়ায় কারখানায় ভয়াবহ আগুনে নিহত ৩, নিখোঁজ ৩৬ শ্রমিক

বাংলাপ্রেস ডেস্ক: ইন্দোনেশিয়ায় একটি মিষ্টি তৈরির কারখানায় ভয়াবহ আগুনে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন ৩৬ জন। রাজধানী জাকার্তার কাছের বান্তেন প্রদেশের তিনতলা কারখানাটিতে আগুন লাগার পর উদ্ধার অভিযান চলছে।

রোববার (২২ নভেম্বর) দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা এক বিবৃতিতে জানায়, ফনুসা আগুং মুলিয়া কারখানা থেকে অন্তত ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে চারজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

উদ্ধার কর্মকর্তা রিজকি দ্বিয়ানতো বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) বলেন, কারখানার কয়েকটি স্থানে এখনো আগুন জ্বলছে। আগুন নেভানোর পাশাপাশি বিভিন্ন স্থানে পানি দিয়ে তাপমাত্রা কমানোর কাজ করছেন ফায়ার সার্ভিসকর্মীরা।

তিনি জানান, আগুন লাগার ১২ ঘণ্টার বেশি সময় পরও সেরাং জেলা ও বান্তেন প্রদেশের দমকলকর্মীরা কারখানার বিভিন্ন অংশে আগুন নিয়ন্ত্রণে কাজ করছিলেন। উদ্ধারকর্মীদের পাশাপাশি ফায়ার সার্ভিস ও ইন্দোনেশিয়ান রেড ক্রিসেন্টের সদস্যরা কারখানার বিভিন্ন অংশে তল্লাশি চালাচ্ছেন। বিশেষ করে যেসব স্থানে শ্রমিকেরা আটকা পড়ে থাকতে পারেন, সেসব এলাকায় বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

বান্তেন প্রদেশের গভর্নর আন্দ্রা সোনি সাংবাদিকদের বলেন, আগুন লাগার সময় কারখানাটিতে প্রায় ৬০ জন কর্মী ছিলেন।

কারখানাটিতে দুধ দিয়ে তৈরি স্ন্যাকস ও মিষ্টি ‘মিলকিটা’ উৎপাদন করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে তিনতলা ভবনটি থেকে কালো ধোঁয়া বের হতে দেখা গেছে। ভেতরের দৃশ্যে আগুনে কারখানার যন্ত্রপাতি পুড়ে কালো হয়ে যাওয়া এবং ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্রও দেখা যায়।

স্থানীয় সম্প্রচারমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কারখানার বাইরে নিখোঁজ কর্মীদের স্বজনদের অপেক্ষা করতে দেখা গেছে।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, আগুন লাগার কারণ অনুসন্ধান করা হচ্ছে।

ইন্দোনেশিয়ায় সাম্প্রতিক বছরগুলোতে একাধিক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত বছরের ডিসেম্বরে রাজধানী জাকার্তার একটি অফিস ভবনে আগুন লেগে অন্তত ২২ জন নিহত হন। ২০২৩ সালে দেশটির একটি নিকেল প্রক্রিয়াজাতকরণ কারখানায় বিস্ফোরণে অন্তত ১৩ জনের মৃত্যু হয়।

বিপি/কেজে

 

 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি