৪ এপ্রিল ২০২৬

ইনকিলাব নোয়াখালী ব্যুরো প্রধান আনোয়ার আর নেই

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ইনকিলাব নোয়াখালী ব্যুরো প্রধান আনোয়ার আর নেই
নোয়াখালী প্রতিনিধিঃ দৈনিক ইনকিলাবের নোয়াখালী ব্যুরো প্রধান, নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, সিনিয়র সাংবাদিক আনোয়ারুল হক আনোয়ার (৬৩) শুক্রবার বিকেল ৪.১৫ মিনিটে নোয়াখালীর একটি প্রাইভেট হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে সহ অসংখ্য গুণগাহি, আত্মীয় স্বজন রেখে গেছেন। শনিবার সকাল ৯টায় নোয়াখালী প্রেসক্লাবে প্রথম জানাজা এবং বেলা ১১টা তাঁর নিজগ্রাম নোয়াখালী পৌরসভার বদরীপুর আবদুল লতিফ কন্ট্রাক্টর মসজিদে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তাঁর মৃত্যুতে বৃহত্তর নোয়াখালীর সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের মৃত্যুতে নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু, জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান শোক প্রকাশ করেছেন। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি