১৯ নভেম্বর ২০২৬

ইরানকে পারমাণবিক অস্ত্র বানাতে দেব না: ট্রাম্প

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৫০ এএম
ইরানকে পারমাণবিক অস্ত্র বানাতে দেব না: ট্রাম্প

বাংলাপ্রেস ডেস্ক:  ইরানকে আমরা পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেব না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে ত্রিপক্ষীয় বৈঠকে তিনি এ কথা বলেন।

বক্তব্যে তিন দেশের পারমাণবিক সক্ষমতার কথা উল্লেখ করেন ট্রাম্প। তিনি বলেন, পৃথিবীতে পারমাণবিক অস্ত্রের সংখ্যা কীভাবে কমানো যায়, তা নিয়ে আলোচনার ক্ষেত্রে দেশ তিনটি ‘বিশেষভাবে উপযুক্ত অবস্থানে’ রয়েছে।

তিনি বলেন, বিশ্বের অন্যান্য দেশে পারমাণবিক অস্ত্রের বিস্তারের হুমকি মোকাবিলায় তিন দেশের সহযোগিতা করা ‘অত্যন্ত জরুরি’। তিনি আরও বলেন, ‘ইরানের ক্ষেত্রেও আমরা সেটিই করছি।’

ট্রাম্প বলেন, ‘আমরা ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেব না।’

এরপর ইউক্রেন প্রসঙ্গে কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, এ সংঘাত নিয়ে তার ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ইতোমধ্যে ‘দীর্ঘ আলোচনা’ হয়েছে।

ট্রাম্প বলেন, তার ধারণা, পুতিন এবং তিনি আশা করেন, ‘অন্য পক্ষও’ এই যুদ্ধের অবসান দেখতে চায়। সূত্র: বিবিসি
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি