৩ এপ্রিল ২০২৬

ইসির সঙ্গে ঐক্যফ্রন্টের নেতারা মাস্তানি করে গেছেন : এইচ টি ইমাম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ইসির সঙ্গে ঐক্যফ্রন্টের নেতারা মাস্তানি করে গেছেন : এইচ টি ইমাম

বাংলাপ্রেস ডেস্ক: ঐক্যফ্রন্টের নেতারা নির্বাচন কমিশনের সঙ্গে মাস্তানি করে গেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম।

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সামনে এ মন্তব্য করেন তিনি। তিনি বলেন, নির্ধারিত বৈঠক বয়কট নয়, জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা ইসির সঙ্গে মাস্তানি করে গেছেন।

এইচ টি ইমাম জানান, বৈঠকে ঐক্যফ্রন্টের নেতারা নারায়ণগঞ্জের এক পুলিশ কর্মকর্তাকে ‘জানোয়ার’ বলে সম্বোধন করেন। এসময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) তাদের সংযত হয়ে কথা বলার অনুরোধ জানালে ড. কামাল হোসেন সিইসির সঙ্গে টেবিল চাপড়ে কথা বলেন।

তিনি বলেন, ঐক্যফ্রন্টের নেতারা বৈঠকটি বয়কট নয়, ইসির সঙ্গে এক প্রকার মাস্তানি করে গেছেন। এর আগে দুপুর ১২টার দিকে ড. কামাল হোসেনের নেতৃত্বে ঐক্যফ্রন্টের শীর্ষ ১০ নেতা সিইসি কে এম নূরুল হুদাসহ নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠকে বসেন। দেড় ঘণ্টার মধ্যে তারা বৈঠক বয়কট করে বেরিয়ে আসেন।

বৈঠকে ঐক্যফ্রন্টের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- জাফরুল্লাহ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়, সুব্রত চৌধুরী ও মোস্তফা মহসীন মন্টু। আর নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন, সিইসি কেএম নুরুল হুদা, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম ও ইসি সচিব হেলালুদ্দীন আহমদ

বৈঠক থেকে বের হয়ে বিএনপির মহাসচিব ও ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন, নির্বাচনী পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটেছে। গতকাল (সোমবার) থেকে অবস্থার বেশি অবনতি হতে শুরু করেছে। কিন্তু প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এই অভিযোগ আমলে নিচ্ছেন না। নির্বাচন কমিশন ও সরকার যৌথভাবে বিরোধী জোটের নির্বাচনী কার্যক্রমে বাধা দিচ্ছে। কিন্তু আমরা ফাঁকা মাঠে গোল দিতে দেবো না।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি