৪ এপ্রিল ২০২৬

ইতালিতে এক লাখেরও বেশি করোনা রোগী সুস্থ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ইতালিতে এক লাখেরও বেশি করোনা রোগী সুস্থ

জাকির হোসেন সুমন,ভেনিস ইতালি থেকে : প্রাণঘাতি করোনা থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছাড়ার সংখ্যা বৃদ্ধি পেয়েছে ইতালিতে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় চার হাজার ৮ জন করোনা আক্রান্ত চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখন পর্যন্ত ইতালিতে মোট সুস্থ হয়েছেন এক লাখ ৩ হাজার ৩১ জন। এটা খুবই আশাব্যঞ্জক।

করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমতে থাকায় স্বস্তি ফিরেছে ইতালিতে। গত সোমবার (৪ মে) শিথিল করা হয়েছে করোনা লকডাউন। স্বাভাবিক ছন্দে ফিরছে দেশটি।

ইতালিতে লকডাউন শিথিলের পর কাজে যোগদান করেছে প্রায় ৪০ লাখ মানুষ। সোমবার (৪ মে) থেকে উৎপাদন শিল্প, নির্মাণ খাত ও পাইকারি দোকান পুনরায় চালুর প্রক্রিয়া শুরু হয়েছে ইতালিতে । তবে আগামী ১৮ মে থেকে বাণিজ্যিক কিছু অংশ, প্রদর্শনী, জাদুঘর, প্রশিক্ষণ টিম, ক্রীড়া ক্ষেত্র এবং গ্রন্থাগার খোলার ঘোষণা করা হয়েছে।

আগামী ১৮ মে থেকে ইতালিতে খুলে দেওয়া হতে পারে মসজিদ,গীর্জা, মন্দিরসহ সকল উপসনালয়গুলো।

ইতালির সিভিল প্রোটেকশন এজেন্সির দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার দেশটিতে মৃতের তালিকায় যুক্ত হয়েছেন ১৯৪ জন ও সংক্রমিত ১ হাজার ৮৩ জন। এনিয়ে মোট মৃতের সংখ্যা ৩০ হাজার ৩৯৫। আর আক্রান্ত দুই লাখ ১৮ হাজার ২৬৮ জন।

বিপি/আর এল

নিচের লিঙ্কে ক্লিক করে শেয়ার করুন :

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি