ইয়েমেনে প্রেসিডেন্টের প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা: নিহত অন্তত ৪, আহত ১০
বাংলাপ্রেস ডেস্ক: ইয়েমেনের এডেন শহরে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অস্থায়ী কার্যালয় ও প্রেসিডেন্টের প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতিরা। এতে অন্তত চারজন নিহত এবং আরও ১০ জন আহত হয়েছেন। বার্তা সংস্থা এএফপির বরাতে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।
এর আগে ইরান-সমর্থিত হুতিদের নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম জানায়, এডেন শহরের আল-মাশিক প্রাসাদের একটি ‘সামরিক অপারেশন সদরদপ্তরে হামলা চালানো হয়েছে। ইয়েমেনের তথ্যমন্ত্রী মোয়াম্মার আল-ইরিয়ানি বিবিসিকে জানান, আল-মাশিক প্রাসাদে পাঁচটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানলেও প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীরা অক্ষত রয়েছেন, তবে বহু মানুষ আহত হয়েছেন।
রাজধানী সানাসহ হুতি-নিয়ন্ত্রিত অঞ্চলে সৌদি জোটের বিমান হামলার প্রতিশোধ হিসেবে গোষ্ঠীটি সৌদি আরবের বিমানবন্দর, তেল ও গ্যাস স্থাপনাসমূহ এবং সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।
গত শনিবার (১০ অক্টোবর) রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের একটি ক্ষেপণাস্ত্র হামলায় ১৩ জন নিহত এবং ৩ শতাধিক মানুষ আহত হন। এ ছাড়া আবহা বিমানবন্দর, দাম্মাম বিমানবন্দর, দাহরানের আরামকোর অফিসেও হামলা চালিয়েছে হুতিরা।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজের’ দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর
বাংলাদেশসহ ৩১ দেশের বিমানকর্মীদের ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা মেনে চলবে এয়ার ফ্রান্স
যুক্তরাষ্ট্রে হিন্দু মন্দিরে বড় হামলার পরিকল্পনা, গ্রেপ্তার মার্কিন তরুণ
সঙ্গীত একাডেমি