৩ এপ্রিল ২০২৬

জাহিদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে : মির্জা ফখরুল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
জাহিদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে : মির্জা ফখরুল

রাজনীতি ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইমলাম আলমগীর বলেছেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করে কেউ শপথ নিলে তা ‘সাংগঠনিক অপরাধ’ হিসেবে বিবেচনায় এনে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

ঠাকুরগাঁও-৩ আসনে ধানের শীষের নির্বাচিত সদস্য জাহিদুর রহমান জাহিদ শপথগ্রহণের পর বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপি মহাসচিব দলের এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, দলের সিদ্ধান্ত হচ্ছে, শপথগ্রহণ না করা। এই সিদ্ধান্তকে অমান্য করে যদি কেউ শপথগ্রহণ করে থাকেন তা নিঃসন্দেহে সাংগঠনিক অপরাধ।

তিনি বলেন, অবশ্যই এ রকম ব্যক্তির বিরুদ্ধে দ্রুতই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমি স্পষ্ট করে বলে দিতে চাই, বিএনপির সিদ্ধান্ত হচ্ছে শপথগ্রহণ না করার।

সকাল সাড়ে ১১টায় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছ থেকে শপথ নেন জাহিদুর রহমান জাহিদ। এদিকে দলকে উপেক্ষা করে শপথ নেওয়ায় জাহিদকে গণদুশমন বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

একাদশ নির্বাচনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৬ জন ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হয়। বিএনপির ৬ জনের মধ্যে অন্যরা হলেন- ঠাকুরগাঁও-৩ আসনে জাহিদুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-২ আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ হারুনুর রশীদ, বগুড়া-৪ মোশাররফ হোসেন ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে উকিল আবদুস সাত্তার।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি