২২ মে ২০২৬

রণধীর জয়সোয়াল

জামায়াত আমিরের সঙ্গে দেখা করেছেন ভারতীয় কূটনীতিক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৬ জানুয়ারী ২০২৬, ১১:০১ পিএম
জামায়াত আমিরের সঙ্গে দেখা করেছেন ভারতীয় কূটনীতিক

বাংলাপ্রেস ডেস্ক: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ভারতীয় দুই কূটনীতিকের সাক্ষাতের বিষয়টি স্বীকার করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা জানায়, বাংলাদেশের সব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে যোগাযোগের অংশ হিসেবেই জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন দুই কূটনীতিক। গতকাল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা বলেন। জয়সওয়াল বলেন, ভারতের মিশন বাংলাদেশে সব পক্ষের সঙ্গে যোগাযোগ রেখে চলে। তাদের মধ্যে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ থাকে। জামায়াতের সঙ্গে ভারতীয় কূটনীতিকদের সাক্ষাৎ এই আলোকে দেখা উচিত। এর আগে, বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জামায়াতের আমি ডা. শফিকুর রহমান বলেন, ২০২৫ সালের মাঝামাঝি দুজন ভারতীয় কূটনীতিক তাঁর সঙ্গে দেখা করেন। তবে কূটনীতিকরা তাঁদের নাম গোপন রাখতে বলেছিলেন।

বিপি/টিআই

 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

FIRDAUS FASHIONS


FIRDAUS FASHIONS

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি