৩ এপ্রিল ২০২৬

জামায়াত আর বিএনপি ভেতরে ভেতরে একে অন্যের সহযোগী: কাদের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
জামায়াত আর বিএনপি ভেতরে ভেতরে একে অন্যের সহযোগী: কাদের

বংলাপ্রেস রাজনীতি ডেস্ক: নাম পরিবর্তন করলেও জামায়াতের আদর্শ যদি অটুট থাকে, তবে তাকে পরিবর্তন বলা যাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।আওয়ামী লীগ সব সময়ই নীতিগতভাবে জামায়াত নিষিদ্ধের পক্ষে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, জামায়াত আর বিএনপি ভেতরে ভেতরে একে অন্যের সহযোগী।

আজ সোমবার দুপুরে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন।জামায়াত ইস্যুতে আওয়ামী লীগের অবস্থান ব্যাখ্যা করে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘জামায়াতের ব্যাপারে আওয়ামী লীগের অবস্থান একেবারেই নির্ধারিত। আদালতে এ নিয়ে মামলা রয়েছে। মামলার রায় একটা সিদ্ধান্তের দিকে নিয়ে যেতে পারে। এখানে একটা বাধা আছে। তার পরও আওয়ামী লীগ কী সিদ্ধান্ত নেয় দেখুন, অপেক্ষা করুন।’

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন, ডাকসু নির্বাচনসহ চলমান নানা ইস্যুতে দলের কর্মপরিকল্পনা ঠিক করতে সম্পাদকমণ্ডলীর সভা করে আওয়ামী লীগ।সভা শেষে ব্রিফিংয়ে ওবায়দুল কাদের আরো জানান, ২২ ও ২৩ ফেব্রুয়ারি গণভবনে দলের মনোনয়ন বোর্ডের সভায় তৃতীয় ও চতুর্থ ধাপে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা হবে। ভাইস চেয়ারম্যান পদে দল থেকে একক কোনো প্রার্থী নির্ধারণ না করে উন্মুক্ত থাকবে।আর জাতীয় সংসদ নির্বাচনে যাঁরা দলীয় সিদ্ধান্ত অমান্য করেছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি