৩ এপ্রিল ২০২৬

জামায়াত থেকে আমাকে বহিস্কার করা হয়েছে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
জামায়াত থেকে আমাকে বহিস্কার করা হয়েছে

বাংলাপ্রেস রাজনীতি ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য মজিবুর রহমান মঞ্জুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।শনিবার সকালে নিজেই তিনি এ তথ্য নিশ্চিত করে ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছেন।স্ট্যাটাসে তিনি লিখেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে আমাকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার আনুমানিক রাত সাড়ে সাতটার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মকবুল আহমদের পক্ষ থেকে নির্বাহী পরিষদের একজন সদস্য আমাকে জানান যে, আমার দলীয় সদস্যপদ বাতিল করা হয়েছে।’

স্ট্যাটাসে তিনি দাবি করেন, বেশ কয়েক বছর যাবত সংগঠনের কিছু বিষয়ে তিনি দ্বিমত পোষণ করে আসছিলেন। মৌখিক ও লিখিতভাবে বৈঠকগুলোতে তিনি প্রায়ই দ্বিমত ও পরামর্শের কথা দায়িত্বশীলদের জানিয়েছেন।১৯৮৮ সালে ছাত্রশিবিরে যোগদানকারী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র মজিবুর রহমান পরবর্তীতে শিবিরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সভাপতি হন। তিনি বন্ধ হয়ে যাওয়া দিগন্ত টেলিভিশনের উপনির্বাহী পরিচালকের দায়িত্বে ছিলেন।

এর আগে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়কার ভূমিকার জন্য ক্ষমা চাওয়ার এবং দল বিলুপ্তির পরামর্শ দিয়ে জামায়াতে ইসলামী থেকে পদত্যাগ করেন ব্যারিস্টার আবদুর রাজ্জাক। তিনি দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ছিলেন। একজন জ্যেষ্ঠ নেতার পদত্যাগে জামায়াত যখন বিব্রত তখনই আরেক নেতাকে বহিষ্কারের খবর জানা গেল।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি